পশ্চিম বর্ধমান আসানসোল, ০৩ সেপ্টেম্বরঃ
পশ্চিম বর্ধমান আসানসোলে আজ উত্তরপ্রদেশের হাতরাসের ঘটনা নিয়ে তৃনমূল কংগ্রেসের নেতৃত্বে সাধারন জনগণ ধিক্কার মিছিল বার করেন। আসানসোল উত্তর বিধানসভা মন্ত্রীর নেতৃত্বে ইউপির হাতরাসের ঘটনার প্রতিবাদে আসানসোলে তৃনমূল কংগ্রেেসর ধিক্কার মিছিলে এক জনস্রোত মানুষ জমায়েত হয়েছিল। মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে মিছিলটি আসানসোলের ইসমাইল মোড় থেকে শুরু হয়ে ফোন রোড হয়ে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় শেষ হয় ।মিছিলে পা মেলান মন্ত্রী তথা আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক ।অপরদিকে আসানসোলের কুলটিতেও একটি মিছিল বের করা হয় ,বিধায়ক উজ্বল চেট্টাপাধ্যায়ের নেতৃত্ব । প্রতিটি জনগণের দাবি যত তাড়াতাড়ি সম্ভব মনিষার হত্যাকারীদের গ্রেফতার করতে হবে এবং ফাঁসিতে ঝুলানো হোক। বারবার মেয়েদের নিরাপত্তা নিয়ে সরকার এবং প্রশাসনের কাছে প্রশ্ন তুলছেন সাধারন জনগন।
ইউপির হাতরাসের ঘটনা নিয়ে ধিক্কার মিছিল
Popular Categories


