Tuesday, June 23, 2026
37.7 C
Kolkata

বরাকে একদিনে ঢুকল ৫৪ টি কয়লার অবৈধ লরি, রমরমিয়ে চলছে অবৈধ ব্যবসা

এনভিটিভি ডেস্ক, জামিল হোসেন (আসাম): নতুন সিন্ডিকেটের নেতৃত্বে মাফিয়ারা আহাদ এবং এক নাগা মহিলা ।বরাকে প্রতিনিয়ত চলছে কয়লার অবৈধ ব্যবসা। এতে একাংশ নেতাকর্মীরা জড়িত অবৈধ স্বৈরাচারী কারবারে ৷ প্রশাসন বার বার জোর গলায় দাবি করে আসছে, একটাও কয়লার গাড়ি ঢুকছে না বরাকে। কিন্তু সন্ধ্যার পর থেকে শুরু হয় কয়লা বোঝাই লরি পাচার । মালিডহর থেকে ত্রিপুরা, মিজোরাম থেকে বাংলাদেশ সীমান্তের পার্শ্ববর্তী অঞ্চলের একই অভিযোগ, মালিডহর থেকে বরাকে ৭/৮ দিন ধরে ৬০ থেকে ৮০ টি লরি বরাকে প্রতিদিন প্রবেশ করছে। রবিবার প্রবেশ করেছে ৫৪ টি কয়লার লরি। উল্লেখ্য, কাছাড়ের একজন নেতার সঙ্গে তার আরও তিন সঙ্গী। করিমগঞ্জের কয়লা মাফিয়ারা লাচিত বরা, বাবুল কুড়ি, বীরান দাস, বাপ্পান নাথ ও মেঘালয়ের এক নাগা মহিলা ছাড়া আরও দুই জনের নাম নতুন সিন্ডিকেটে এসেছে। অন্যদিকে, করিমগঞ্জ পুলিশ সুপারের কথা ভূল প্রমাণ করে রমরমিয়ে চলছে কয়লার চোরা কারবার এবং ন্যাশনাল হাইওয়ে ধরে চলছে কয়লা বোঝাই লরির মিছিল। জানা গেছে, দিনে ৬০-৭০ টি লরি কয়লা পাচার হচ্ছে। প্রতি ট্রাক থেকে ৮০-৯০ হাজার টাকা আদায় করা হচ্ছে। প্রশাসনের কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক সহ পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা এতে জড়িত । যাদের দ্বারা এই সিন্ডিকেট চলছে। কংগ্রেস আমল থেকে এই সিন্ডিকেট চলে আসছে। তখন ৮-১০ হাজার টাকা আদায় করা হত, এখন সেটা দাড়িয়েছে ৮০-৯০ হাজার টাকায়। সরকারের এমনিতেই টাকার অভাব । করোনা কালে আর্থিক সংকটে ভুগছে রাজ্য সরকার। অথচ করোনা সিন্ডিকেটের নামে শাসক দলের নেতাদের পকেট ভারী হচ্ছে। আর সরকার রাজস্ব হারাচ্ছে। এটা দুর্ভাগ্যের বিষয়।

Hot this week

“ট্রাম্পের কথায় চলবে না ইজ়রায়েল!” ট্রাম্পের দাবি সরাসরি খারিজ, ইজ়রায়েলের স্বাধীন অবস্থান স্পষ্ট করলেন নেতানিয়াহু!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

সোনার পাহাড়! সব্যসাচীর ‘বিশেষ বান্ধবী’ টিনার বাড়িতে উদ্ধার ৩ কেজি গয়না

তৃণমূল নেতা সব্যসাচী দত্তর বিরুদ্ধে তোলাবাজির মামলায় তদন্ত চালাতে...

চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ,এফআইআর দায়েরের পর থেকেই অধরা প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়া

সবংয়ের প্রাক্তন বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়াকে...

যুদ্ধের ফল উল্টো! ইরানের কাছেই হার মানল নেতানিয়াহু , মত ৯২% ইজরায়েলির

ইরান ও আমেরিকার মধ্যে চলা কূটনৈতিক আলোচনার মাঝেই ইজরায়েলে...

আইআইটি থেকে আইআইএম উত্তরবঙ্গ নিয়ে ঢালাও প্রস্তাব বিজেপি সরকারের

বিজেপি সরকারের প্রথম বাজেটে উত্তরবঙ্গবাসীর জন্য অনেক সুখবর এসেছে।...

Topics

“ট্রাম্পের কথায় চলবে না ইজ়রায়েল!” ট্রাম্পের দাবি সরাসরি খারিজ, ইজ়রায়েলের স্বাধীন অবস্থান স্পষ্ট করলেন নেতানিয়াহু!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

সোনার পাহাড়! সব্যসাচীর ‘বিশেষ বান্ধবী’ টিনার বাড়িতে উদ্ধার ৩ কেজি গয়না

তৃণমূল নেতা সব্যসাচী দত্তর বিরুদ্ধে তোলাবাজির মামলায় তদন্ত চালাতে...

যুদ্ধের ফল উল্টো! ইরানের কাছেই হার মানল নেতানিয়াহু , মত ৯২% ইজরায়েলির

ইরান ও আমেরিকার মধ্যে চলা কূটনৈতিক আলোচনার মাঝেই ইজরায়েলে...

আইআইটি থেকে আইআইএম উত্তরবঙ্গ নিয়ে ঢালাও প্রস্তাব বিজেপি সরকারের

বিজেপি সরকারের প্রথম বাজেটে উত্তরবঙ্গবাসীর জন্য অনেক সুখবর এসেছে।...

বন্ধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল করার আর্জি, হাই কোর্টে ধাক্কা খেল তৃণমূল!

ফ্রিজ হয়ে যাওয়া দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির লেনদেন ফের চালু...

ট্রাম্পের হুঁশিয়ারিতে শান্তি-আলোচনায় ভাঙন, বৈঠক ছেড়ে বেরিয়ে গেল ইরানি প্রতিনিধি দল

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি কমানোর লক্ষ্য নিয়ে সুইজারল্যান্ড মুখোমুখি হয়েছিল...

মিড-ডে মিলের দায়িত্বে ইসকন! তবে কি কলকাতার পড়ুয়াদের পাতে আর জুটবে না ডিম?

কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলির মিড-ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়া...

Related Articles

Popular Categories