Tuesday, June 23, 2026
37 C
Kolkata

তফসিলি পরিবারের মেয়েকে ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িতদের শীঘ্রই গ্রেফতারের দাবিতে উত্তাল করিমগঞ্জ

এনভিটিভি ডেস্ক, জামিল হোসেন (আসাম): তফসিলি পরিবারের মেয়ে শিবানী নমঃশূদ্রকে ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িতদের শীঘ্রই গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে উঠে করিমগঞ্জ। এদিন ডিএসও, ডিওয়াইও, এমএসএসের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল সংঘটিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন পিকলু দাস, নন্দন নাথ, সঞ্চিতা শুক্লা, সুজিৎ পাল প্রমুখ। পরে নেতৃবৃন্দরা বলেন, শিবানীর লাশ উদ্ধারের ঘটনার তিনদিন কেটে গেলেও এখনও আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিজেপি আমলে মহিলাদের নিরাপত্তা তলানিতে গিয়ে ঠেকেছে। শীঘ্রই আসামিদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান তারা।এদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন সিপিআই এর এক প্রতিনিধি দল।দলের নেতা চন্দন চক্রবর্তী দাবি জানান, শীঘ্রই আসামীদের গ্রেফতার করতে হবে ও নির্যাতিতার পরিবারকে এককালীন দশ লক্ষ টাকা ক্ষতিপূরণের দিতে হবে এবং মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে । এবং মিছিলে অংশ নেন নির্যাতিতা শিবানীর মা-বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা। শিবানির বাবা শৈলেন নমঃশূদ্রের দাবি,তার মেয়েকে ধর্ষণ করে খুন করেছে কাটাখাল গ্রামের শ্যামল দেবনাথ। শ্যামলকে আড়াল করার চেষ্টা করছে একটি শক্তিশালী চক্র। তারা শীঘ্রই শ্যামলের গ্রেফতারির দাবি জানান।

Hot this week

যুদ্ধের ফল উল্টো! ইরানের কাছেই হার মানল নেতানিয়াহু , মত ৯২% ইজরায়েলির

ইরান ও আমেরিকার মধ্যে চলা কূটনৈতিক আলোচনার মাঝেই ইজরায়েলে...

আইআইটি থেকে আইআইএম উত্তরবঙ্গ নিয়ে ঢালাও প্রস্তাব বিজেপি সরকারের

বিজেপি সরকারের প্রথম বাজেটে উত্তরবঙ্গবাসীর জন্য অনেক সুখবর এসেছে।...

বন্ধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল করার আর্জি, হাই কোর্টে ধাক্কা খেল তৃণমূল!

ফ্রিজ হয়ে যাওয়া দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির লেনদেন ফের চালু...

ট্রাম্পের হুঁশিয়ারিতে শান্তি-আলোচনায় ভাঙন, বৈঠক ছেড়ে বেরিয়ে গেল ইরানি প্রতিনিধি দল

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি কমানোর লক্ষ্য নিয়ে সুইজারল্যান্ড মুখোমুখি হয়েছিল...

মিড-ডে মিলের দায়িত্বে ইসকন! তবে কি কলকাতার পড়ুয়াদের পাতে আর জুটবে না ডিম?

কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলির মিড-ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়া...

Topics

আজ বঙ্গ বিধানসভায় পেশ হল নতুন বিজেপি সরকারের বাজেট!

সোমবার বঙ্গ বিধানসভায় বিজেপি সরকার তাদের প্রথম আর্থিক বাজেট...

‘পুলিশ তো আমার ইশারায় চলে!’ দাপুটে তৃণমূল নেত্রী গ্রেফতার হতেই জুটল কাঁচা ডিম ও চড়

“আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, পুলিশ আমার কথায় ওঠে-বসে!”— পুত্রবধূকে...

যোগী মডেলের প্রশংসা! মুসলিম শিশুদের জন্মের আগেই হত্যা করে দেওয়া উচিত: হিন্দুত্ববাদী নেতা ললিত শর্মা

উত্তরাখণ্ডের দেহরাদুনে একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের নেতার বিতর্কিত ও উসকানিমূলক...

Related Articles

Popular Categories