Tuesday, June 23, 2026
31.8 C
Kolkata

নোয়াখালীর ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শরীয়াহ্ বোর্ড গঠন করার দাবি

স্টাফ রিপোর্টার:

নোয়াখালীর বেগমগঞ্জের এখলাশপুরে একজন গৃহবধুকে বিবস্ত্র করে শ্লীলতাহানী ও পৈচাসিক বর্বরোচিত নির্যাতন চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানিয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ ঢাকা মহানগর ৷

আজ ৬ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪টা, ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে সভাপতি আসাদুল্লার সভাপতিত্বে, মহানগর সাধারণ সম্পাদক এহসানুল্লার সঞ্চালনায় বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ ঢাকা মহানগর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়, সম্প্রতি সময়ে দেশে ধর্ষণের ডিজিটাল বর্বরতা ঘটনা উদ্বেগজনক মাত্রায় অহরহ বেড়েই চলছে ৷ নোয়াখালীর এ ঘটনা আইয়্যামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে । এ ঘটনার বিবরণ শুনে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ধর্মীয় অনুশাসন, ধর্মীয় সংস্কৃতি চর্চা ও রাষ্ট্রীয় সুষ্ঠ বিচারিক ব্যবস্থা না থাকায় পষুত্বের দুয়ারে পা রাখতে সংকোচবোধ করে না ৷

প্রধান মেহমান; কেন্দ্রীয় সভাপতি আতিক সাদ্দিকী তাঁর ভাষণে বলেন; এ ঘটনায় এক মাস পার হয়ে গেলেও স্থানীয় লোকজন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়টি অগোচরে রয়ে যায় ৷ এবং লম্পটদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি তা বড়ই দুঃখজনক এবং উক্ত ঘটনা দ্বারা প্রতিয়মান হয় দেশ পরিচালনা সুষ্ঠ ও সুচারুভাবে পরিচালিত হচ্ছে না ৷ দেশের অর্থ সম্পদ কে লুটে মত্ত হয়ে দেশ পরিচালনায় ব্যর্থ প্রমানিত হচ্ছে বারংবার ৷

বিশেষ মেহমান; কেন্দ্রীয় মহাসচিব এহতেশামুল হক সাখী বলেন; ছাত্রলীগ পুলিশের চত্রছায়ায় থেকে প্রস্রয় পেয়ে এসব ঘৃণিত কাজ করতে দ্বিধাবোধ করে না ৷ দেশে একের পর এক ধর্ষণের ঘটনার পরও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করায় যদ্বরূন ধর্ষণ আজ মহামারীর আকার ধারণ করেছে।

অন্যান্য বক্তারা বলেন; নারীর মর্যাদা সুরক্ষায় প্রয়োজন বিজ্ঞ আলেমদের দিয়ে শরীয়হ্ বোর্ড গঠন করা ৷ নারীকে নিরাপদে রাখতে পারলে তখন ব্যক্তি, দেশ, জাতি, সমাজ ও সংসার সবকিছুই নিরাপদ । ধর্ষণ, নারী নির্যাতন এসব রোধে শরঈ পর্দা বাধ্যতামূলক ও শরীয়াহ্ বোর্ড গঠন করে এর যথাযথ ব্যবস্থা করার বিকল্প নেই ৷
আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহসভাপতি বিএম আমীর জিহাদী, মহানগর সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ, সাকিবসহ প্রমুখ নেতৃবৃন্দ ৷

Hot this week

যুদ্ধের ফল উল্টো! ইরানের কাছেই হার মানল নেতানিয়াহু , মত ৯২% ইজরায়েলির

ইরান ও আমেরিকার মধ্যে চলা কূটনৈতিক আলোচনার মাঝেই ইজরায়েলে...

আইআইটি থেকে আইআইএম উত্তরবঙ্গ নিয়ে ঢালাও প্রস্তাব বিজেপি সরকারের

বিজেপি সরকারের প্রথম বাজেটে উত্তরবঙ্গবাসীর জন্য অনেক সুখবর এসেছে।...

বন্ধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল করার আর্জি, হাই কোর্টে ধাক্কা খেল তৃণমূল!

ফ্রিজ হয়ে যাওয়া দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির লেনদেন ফের চালু...

ট্রাম্পের হুঁশিয়ারিতে শান্তি-আলোচনায় ভাঙন, বৈঠক ছেড়ে বেরিয়ে গেল ইরানি প্রতিনিধি দল

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি কমানোর লক্ষ্য নিয়ে সুইজারল্যান্ড মুখোমুখি হয়েছিল...

মিড-ডে মিলের দায়িত্বে ইসকন! তবে কি কলকাতার পড়ুয়াদের পাতে আর জুটবে না ডিম?

কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলির মিড-ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়া...

Topics

আজ বঙ্গ বিধানসভায় পেশ হল নতুন বিজেপি সরকারের বাজেট!

সোমবার বঙ্গ বিধানসভায় বিজেপি সরকার তাদের প্রথম আর্থিক বাজেট...

‘পুলিশ তো আমার ইশারায় চলে!’ দাপুটে তৃণমূল নেত্রী গ্রেফতার হতেই জুটল কাঁচা ডিম ও চড়

“আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, পুলিশ আমার কথায় ওঠে-বসে!”— পুত্রবধূকে...

যোগী মডেলের প্রশংসা! মুসলিম শিশুদের জন্মের আগেই হত্যা করে দেওয়া উচিত: হিন্দুত্ববাদী নেতা ললিত শর্মা

উত্তরাখণ্ডের দেহরাদুনে একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের নেতার বিতর্কিত ও উসকানিমূলক...

Related Articles

Popular Categories