Wednesday, October 28, 2026
30 C
Kolkata

হাথ্রাস কান্ডে যোগী সরকারকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট

নিউজ ডেক্স: হাথরসের ঘটনাকে ‘অত্যন্ত অস্বাভাবিক’ (ভেরি এক্সট্রাঅর্ডিনারি) বলে আখ্যা দিয়ে সুবিচারের আশ্বাস দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নজরদারিতে তদন্তের আর্জি জানিয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে উত্তরপ্রদেশ সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। মধ্যরাতে লাশ দাহ নিয়ে প্রশ্নের মুখে পড়েছে যোগীর প্রশাসন। অন্য দিকে হাথরসের নির্যাতিতার নাম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেওয়ায় অভিনেত্রী স্বরা ভাস্কর-সহ কয়েক জনকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন। এর মধ্যেই আজ, মঙ্গলবার নির্যাতিতার বাড়িতে যান সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি-সহ বামেদের একটি প্রতিনিধি দল।

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories