Wednesday, October 28, 2026
24 C
Kolkata

ইরানে মিলল সোনার খনি, দেশের সম্পত্তি বাড়লো ১৬ শতাংশ

ইসলামি প্রজাতন্ত্র ইরানেরএকটি বড় এবং গুরুত্বপূর্ণ সোনার খনি থেকে চলতি ফার্সি বছরের প্রথম ছয় মাসে শতকরা ১৬ ভাগ উৎপাদন বেড়েছে।

ইরান সরকারের ধাতু এবং খনি বিষয়ক কোম্পানি আইএমআইডিআর এক রিপোর্টে জানিয়েছে, মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের মাউতে খনি থেকে গত ছয় মাসে ১৬২ কেজি সোনা উত্তোলন করা হয়েছে। এ সময়ে ওই খনি থেকে ১৪০ কেজি সোনা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল।

কোম্পানির প্রধান আলী রেজা তালারি জানান, মাউতে খনি থেকে চলতি বছরে ৩০০ কেজি স্বর্ণ উৎপাদন করা সম্ভব হবে। আগামী ২১ মার্চ চলতি ফার্সি বছর শেষ হবে।

করোনাভাইরাসের মহামারী মোকাবেলার মুখে বিশ্বব্যাপী যখন স্বর্ণ উৎপাদনের পরিমাণ কমেছে তখন ইরানের গুরুত্বপূর্ণ এই খনি থেকে সোনার উৎপাদন বেড়েছে।

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories