Wednesday, October 28, 2026
26 C
Kolkata

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত দুই সন্ত্রাসবাদীর

কাশ্মীর সীমান্তে চলেছে সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই। জানা গিয়েছে, সংঘর্ষে এ পর্যন্ত নিহত হয়েছে দুই অজ্ঞাতপরিচয় সন্ত্রাসবাদী।

মঙ্গলবার সন্ধ্যা থেকে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার সগুন এলাকায় দুই পক্ষের গুলির লড়াই শুরু হয়। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করার পরেই সংঘাত বাধে। ওই অঞ্চলে একাধিক সন্ত্রাসবাদী আত্মগোপন করেছে খবর পেয়েই অভিযানে নামে বাহিনী।
পুলিশের তরফে লাউডস্পিকারে বার বার সন্ত্রাসবাদীদের আত্মসমর্পণ করার কথা বলা হলেও তারা অস্বীকার করে। উলটে গোপন ডেরার কাছাকাছি পৌঁছতেই নিরাপত্তা বাহিনীকে নিশানা করে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসে।
জবাবে পালটা গুলি চালাতে শুরু করে বাহিনীও। সংঘর্ষে বুধবার সকাল পর্যন্ত দুই সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অভিযান সম্পর্কে ওয়াকিবহাল কর্তারা। তবে বাহিনীর তরফে এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories