Wednesday, October 28, 2026
26 C
Kolkata

‘ওই রকম মেয়েদের দেহ বাজরা ক্ষেতেই মেলে’, বে লাগাম বিজেপি নেতা

এনবিটিভি: হাথরসের নির্যাতিতা দলিত তরুণীর ন্যায়বিচারের দাবিতে সোচ্চার গোটা দেশ। গণধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত নিয়ে কাঠগড়ায় যোগী প্রশাসন। সেই আবহেই উত্তরপ্রদেশের একের পর এক বিজেপি নেতা ছুড়ে দিচ্ছেন লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্য। বিজেপি বিধায়ক সুরেন্দ্রনারায়ণ সিংহের পর এ বার বিতর্কিত মন্তব্য করলেন বারাবঁকির বিজেপি নেতা রঞ্জিতবাহাদুর শ্রীবাস্তব। অভিযুক্তদের পাশে দাঁড়িয়ে তিনি প্রশ্ন তুললেন, অত্যাচারের জেরে মৃত দলিত তরুণীর চরিত্র নিয়ে।

বিজেপি নেতা রঞ্জিতের মতে, হাথরস কাণ্ডের অভিযুক্তরা ‘নির্দোষ’ এবং নির্যাতিতা তরুণী ‘আওয়ারা’। তাঁর দাবি, অভিযুক্তের সঙ্গে ১৯ বছরের দলিত তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। তিনি বলেছেন, ‘‘১৪ সেপ্টেম্বর নির্যাতিতা অভিযুক্তকে খেতে আসার জন্য বলেছিল। কারণ তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এই খবর সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই বেরিয়েছে।’’

এখানেই ক্ষান্ত হননি বারাবঁকির ওই নেতা। এক ধাপ উপরে উঠে, ‘এই ধরনের মেয়েদের’ দেহ সাধারণত কোথায় পাওয়া যায় তা নিয়েও নিজের মন্তব্য করেছেন। বলেছেন, ‘‘এই ধরনের মেয়েদের দেহ আখ, ভুট্টা, বাজরা ক্ষেত বা ঝোপজঙ্গলেই পাওয়া যায়। কেন এদের দেহ ধান বা গম ক্ষেতে মেলে না?’’ রঞ্জিতের ধারণা, হাথরসের তরুণীর মৃত্যুর ঘটনা ‘অনার কিলিং’।

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories