Tuesday, October 27, 2026
29 C
Kolkata

‘ফিলিস্তিনিদের এক লাখ ৬৬ হাজার ঘরবাড়ি ভেঙে দিয়েছে ইসরাইল

ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনিদের এক লাখ ৬৬ হাজার ঘরবাড়ি ভেঙে দিয়েছে। এছাড়া, ইসরাইলি দখলদারিত্বের কারণে ১০ লাখ ফিলিস্তিনি উদ্বাস্তু হয়েছেন।

আরব স্টাডিজ অ্যাসোসিয়েশনের ল্যান্ড রিসার্চ সেন্টার এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে। ওই রিপোর্টের বরাত দিয়ে ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার গতকাল (মঙ্গলবার) আলাদা খবর প্রচার করেছে।

অধিকৃত জেরুজালেম আল-কুদস শহর ভিত্তিক এই সংগঠন এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী ইসরাইল এ পর্যন্ত এক লাখ ৬৫ হাজার ৬৯০টি ফিলিস্তিনি ঘরবাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং তাদের কারণে ১০ লাখ ফিলিস্তিনি অভ্যন্তরীণভাবে এবং ভিটেমাটি ছেড়ে ভিনদেশে উদ্বাস্তু হতে বাধ্য হয়েছেন।

সংগঠনটি জানিয়েছে, চলতি ২০২০ সালের প্রথম নয় মাসে দখলদার বাহিনী ৪৫০টি ঘরবাড়ি ও প্রতিষ্ঠান ধ্বংস করেছে। শুধু তাই নয়, বহু ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি নিজেদের হাতে ধ্বংস করতে বাধ্য করেছে।

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories