এনবিটিভি: এসটিএফের অভিযানে উদ্ধার দেড় কোটিরও বেশি টাকা। কলকাতার পার্ক স্ট্রিটের এলিয়ট রোডের একটি বাড়িতে মঙ্গলবার অভিযান চালায় এসটিএফ। উদ্ধার হয় নগদ ১.৬২ কোটি টাকা। প্রচুর সোনাদানাও বাজেয়াপ্ত করেছে এসটিএফ।
কলকাতা পুলিশ সূত্রে খবর, পার্ক স্ট্রিটের এলিয়ট রোডের একটি বাড়িতে এসটিএফের অভিযানে নগদ টাকা, সোনার গয়না, ২ টি ল্যাপটপ এবং দুটি স্মার্টফোন উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া জিনিসপত্রের ব্যাপারে পরিবারের সদস্যদের কোনও সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। ওই সব জিনিস কেন মজুত করা হয়েছিল তা জানতে শুরু হয়েছে তদন্ত।


