Tuesday, October 27, 2026
27 C
Kolkata

করোনা কমলে এন.আর.সি চালু করা হবে; হুঁশিয়ারি জেপি নাড্ডার

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ কমে গেলে জন বিরোধী ‘সংশোধিত নাগরিকত্ব আইন’ (সিএএ) কার্যকর করা হবে বলে ঘোষণা দিয়েছে ভারতের ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির সর্বভারতীয় সভাপতি জয়প্রকাশ নাড্ডা।

সোমবার (১৯ অক্টোবর) শিলিগুড়িতে এক দলীয় সভায় এই ঘোষণা দেন তিনি।

হিন্দুত্ববাদী নেতা নাড্ডা বলেন, করোনা সংকটের কারণে নতুন নাগরিকত্ব আইন কার্যকর করার প্রক্রিয়া থেমে আছে। এই পরিস্থিতি কেটে গেলেই এই আইন অনুযায়ী নাগরিকত্ব তালিকা তৈরির প্রক্রিয়া চালু করে দেওয়া হবে।

আগামী ছয় মাসের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভার নির্বাচন। সেই নির্বাচনে দলের সাংগঠনিক শক্তি খতিয়ে দেখতেই বুধবার দুপুরের দিকে সংক্ষিপ্ত সফরে আসেন বিজেপি সভাপতি। কিন্তু উগ্র হিন্দুত্ববাদী বিজেপি যে জন বিরোধী নাগরিকত্ব আইনকেই আসন্ন নির্বাচনে প্রচারণার অন্যতম হাতিয়ার করতে চলেছে তা এদিন স্পষ্ট প্রকাশ পেল নাড্ডার বক্তব্যে।

উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর ভারতের লোকসভায় পাশ হয় মুসলিম বিরোধী সংশোধিত নাগরিকত্ব বিল সিএএ। রাজ্যসভায় এই সাম্প্রদায়িক বিল পাশ হয় ১১ ডিসেম্বর। ১২ ডিসেম্বর ওই বিলে স্বাক্ষর করে দেশটির রাষ্ট্রপতি।

Hot this week

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

দু’বছরের ছাত্র আন্দোলনে চাপে সার্বিয়ার শাসক শিবির, জেন জি-র প্রতিবাদেই কি বদলাচ্ছে ইউরোপের রাজনীতি?

ছাত্রছাত্রীদের প্রতিবাদ যে দেশের রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে,...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Related Articles

Popular Categories