রাজেন্দ্র নাথ দত্ত , মুর্শিদাবাদ :
মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার চর দুর্গাপুর গ্রামে জমিকে কেন্দ্র করে বাবা ও সৎ মায়ের হাতে ছেলে খুন। ছেলের নাম বিকাশ মণ্ডল বয়স (৩৫) বাবার নাম গনেশ মন্ডল। পরিবার সূত্রে জানা যায় জমিকে কেন্দ্র করে বাড়িতে মাঝেমধ্যেই ঝামেলা লেগেই থাকত, প্রায় কুড়ি বছর আগে তার নিজের স্ত্রীকে কুপিয়ে খুন করে বলে জানা যায়। বুধবার বাবা গণেশ মণ্ডল তার নিজের ছেলেকে ধারালো হেসো দিয়ে কুপিয়ে খুন করে। রাণীনগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রানীনগর থানার পুলিশ এ ঘটনায় বাবা সহ তিন জনকে আটক করেছে।


