Wednesday, October 28, 2026
24 C
Kolkata

জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, পেকুয়া উপজেলা সম্মেলন অনুষ্ঠিত।

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

আজ ২৪ অক্টোবর ২০২০ ইং রোজ শনিবার বিকাল ৩.০০ টায়, পেকুয়া ইসলামীয়া আশরাফুল উলুম মাদরাসা মিলনায়তনে, আলহাজ্ব মাওলানা ক্বারী মুনীর উল্লাহ (মুনীর) সাহেব-এর সভাপতিত্বে এবং আইএবি পেকুয়া উপজেলা সেক্রেটারি মাওলানা ওবাইদুল হক্ব এর সঞ্চালনায় জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ পেকুয়া উপজেলা শাখার উপজেলা সম্মেলন ২০২০-২১ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শোয়াইব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কক্সবাজার জেলা শাখার মুহতারাম সাধারণ সম্পাদক এইচ এম জামাল উদ্দীন তাওহীদ, আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

উপজেলা সম্মেলন-এর শেষ পর্যায়ে, প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ শোয়াইব বিগত কমিটি বিলুপ্ত ঘোষণাপূর্বক স্থানীয় বামুক, আইএবি ও আইএসসিএ’র উপস্থিত দায়িত্বশীল ও সদস্যদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, পেকুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

★ সভাপতি- আলহাজ্ব মাওলানা ক্বারী মুনীর উল্লাহ মুনীর।
★ সিনিয়র সহ-সভাপতি – মাওলানা আবুল বশর।
★ সিনিয়র সহ-সভাপতি – মাওলানা আবুল কাশেম।
★ সাধারণ সম্পাদক – মাওলানা মোরশেদুল আলম।
★ সাংগঠনিক সম্পাদক – মাওলানা নাছির উদ্দিন।
★ অর্থ সম্পাদক – মাওলানা হাফেজ কামাল উদ্দিন।
★ প্রচার ও প্রকাশনা সম্পাদক – মাওলানা ছলিম উল্লাহ।

পরিশেষে নব্য দায়িত্বশীলদেরকে বিশেষ অতিথি মাওলানা মুহাম্মদ জামাল উদ্দীন তাওহীদ শপথনামা পাঠ করান এবং নব-গঠিত কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা ক্বারী মুনীর উল্লাহ মুনীর-এর মোনাজাত পরিচালনার মাধ্যমে পেকুয়া উপজেলা সম্মেলন-এর আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্ত হয়।

বার্তা প্রেরক
মাওলানা লোকমান হাকীম আল-আযাদ
প্রচার ও প্রকাশনা সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ
পেকুয়া উপজেলা শাখা।

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories