Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

শ্রমিকদের দুর্দশা দেখলে চোখে জল আসেঃ মাদ্রাজ হাইকোর্ট

এনবিটিভি ডেস্কঃ করোনা অবহে লক ডাউনের জেরা চরম সমস্যায় পরিযায়ী শ্রমিকরা৷ না পারছে বাড়ি ফিরতে না পারছে থাকার মত ঠাইগুজে একচিলতে কোথাও আশ্রয় পেতে। আবার কারোবা বাড়ির স্ত্রী, মা, সন্তানরা কান্না ভরা চোখে সেই সব শ্রমিকদের জন্য অপেক্ষা করছে। দেশের সর্বত্র বিরাজমান এমনই ছবি। এমন দৃশ্য সহ্য করা যাচ্ছে না। পরিযায়ী শ্রমিকদের এই দুর্দশা দেখলে চোখে জল আসে। এই ভাষাতেই তামিলনাড়ু সরকার ও কেন্দ্রকে আক্রমণ করল মাদ্রাজ হাইকোর্ট।

বিচারপতি এন কিরুবাকরণ ও বিচারপতি আর হেমলতার ডিভিশনে বেঞ্চে শনিবার পরিযায়ী শ্রমিকদের স্বার্থরক্ষা সংক্রান্ত একটি মামলার শুনানি হয়েছে। সেই শুনানিতে তামিলনাড়ু সরকার এবং কেন্দ্রকে তিরস্কার করে ডিভিশন বেঞ্চ। এদিন বিচারপতিরা জানতে চেয়েছেন, ‘‌পরিযায়ী শ্রমিকদের চাহিদা, স্বার্থ ও জীবনযাপন সুরক্ষিত করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? কেন্দ্র–রাজ্য উভয় পক্ষকে আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্য ভিত্তিক স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে। এটা হিউম্যান ট্র‌্যাজেডি। যেভাবে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছেন, সেটা দেখলে কষ্ট হয়। অনেকে আবার হেঁটে বাড়ি ফিরতি গিয়ে মারাও গিয়েছেন। প্রত্যেক রাজ্যের কর্তব্য মানবিকতার খাতিরে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো।’‌ শনিবার কোর্টের ভর্ৎসনার পরেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালনিস্বামী বলেছেন, ‘‌আপনারা শিবিরে থাকুন আর সরকারি সাহায্যের জন্য অপেক্ষা করুন। সরকার অন্য রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ করেছে। সরকার ট্রেন ভাড়া আর অন্য খরচার ব্যবস্থা করছে।’‌ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত ৫৩ হাজার শ্রমিককে বিহার, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গে ফেরত পাঠানো হয়েছে।

Hot this week

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories