Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

মুম্বাইয়ের ইডি অফিস এখন বিজেপির হেড কোয়ার্টার!

এনবিটিভি ডেস্ক : মোদি ক্ষমতায় আসার পর থেকে কেন্দ্রীয় সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে নিজেদের রাজনৈতিক স্বার্থে এবং বিজেপি সরকারের বিরুদ্ধে সমালোচনা বন্ধ করতে ব্যবহার করে আসছে কেন্দ্র। কখনো সিবিআই, কখনো এনআইএ আবার কখনো সুপ্রিম কোর্টকেও নিজেদের স্বার্থে ব্যবহারের অভিযোগ উঠেছে মোদি সরকারের বিরুদ্ধে। বিরোধীদের এমন সব অভিযোগ বহুদিনের। মহারাষ্ট্রে শিবসেনা এবং বিজেপির রাজনৈতিক তরজায় ইডি সেনার বিরুদ্ধে এবং বিজেপির পক্ষে অবস্থান নিচ্ছে বলে অভিযোগ করেছে শিবসেনা নেতা সঞ্জয় রাউত। মুম্বাইয়ে শিবসেনার হেডকোয়ার্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিজেপির বিরুদ্ধে এমন অভিযোগ করার সময় শিবসেনা কর্মী-সমর্থকরা মুম্বাইয়ের অফিসের সামনে “বিজেপির রাজ্য হেডকোয়ার্টার” লেখা ব্যানার টাঙ্গিয়ে দেয়। এ ব্যাপারে সঞ্জয় রাউত বলেন ইডির একটা বিজেপি অফিস থাকা দরকার। কারণ ইডির অফিস এখন বিজেপির অফিস।

উল্লেখ্য সাম্প্রতিক সময়ে কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনা করার পরে সঞ্জয় রাউত এর স্ত্রী বর্ষা রাউতের বিরুদ্ধে তৎপর হয়ে উঠেছে ইডি। কয়েকদিন আগে সঞ্জয় রাউত অভিযোগ করেছেন, মোদি সরকার রাজ্য সরকারগুলির সঙ্গে বারবার সংঘাতে লিপ্ত হয়ে রাজ্য সরকারগুলিকে অস্থিতিশীল করে তুলছে। এমন চলতে থাকলে কোন একদিন ভারত-রাশিয়ার মত টুকরো টুকরো হয়ে যাবে। তারপরেই সঞ্জয় রাউত এর স্ত্রী বর্ষা রাউৎকে কে ২৯ শে ডিসেম্বর অর্থাৎ আজ মুম্বাইয়ের অফিসে তলব করা হয়েছে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories