Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

গণতন্ত্রের লজ্জা! অমিত শাহকে নিয়ে কৌতুক করায় গ্রেফতার কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকী

সাইফুল্লা লস্কর : উত্তর কোরিয়া একটি একনায়কতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কারণে সেখানে তাদের এক নায়কের বিরুদ্ধে কথা বললে আইন মোতাবেক গ্রেফতার করা হয় সাধারণ মানুষকে। কিন্তু ঠিক তেমনই পরিস্থিতি বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষে বিরাজ করছে বর্তমানে। শাসক দলের অন্যতম প্রভাবশালী নেতা অমিত শাহের ব্যাপারে কৌতুক করার জন্য গ্রেফতার করা হলো ভারতের বিখ্যাত কৌতুক শিল্পী মুনাওয়ার ফারুকী। তাকে স্টেজে উঠে মারধরও করে হিন্দুত্ববাদীরা। সঙ্গে সঙ্গে অনুষ্ঠান বন্ধও করে দেয় প্রভাবশালী ওই হিন্দু রক্ষক দলের কর্মী।

গত শুক্র বার ইন্দোরের একটি ক্যাফেতে একটি কৌতুক অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন কৌতুকদের একটা দল। তাদের কেন্দ্র বিন্দুতে ছিলেন গুজরাটের জুনাগড়ের বাসিন্দা মুনাওয়ার ফারুকী। সেখানে তিনি কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে নিয়ে কৌতুক করার কারণে তাকে সঙ্গে সঙ্গে মারধর করে স্থানীয় এমএলএ এর পুত্র এবং হিন্দু রক্ষক দলের কর্মী গেরুয়া উগ্রবাদী একলব্য গৌর। সে বিষয়টি নিয়ে থানায় অভিযোগও করে। বিজেপির সরকার আছে বর্তমানে মধ্যপ্রদেশে। আজ ফারুকী এবং তার চার সঙ্গীকে গ্রেফতার করে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের পুলিশ। তাদের বিরুদ্ধে অমিত শাহের ব্যাপারে কটূক্তি ছাড়াও হিন্দু দেবদেবীদের ব্যাপারে অশালীন মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। যদিও ফারুকী ছাড়া বাকি কোনো শিল্পী সেখানে মুসলিম ছিল না। তাদের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার ও অভিযোগ আনা হয়েছে।

হিন্দু রক্ষক দলের ওই গেরুয়া উগ্রবাদী সাংবাদিকদের সঙ্গে বলেন, ছোট একটি ঘরে প্রায় ১০০ জন ছিল অনুষ্ঠান চলাকালীন যা করোনা বিধির পরিপন্থী। তাই তাদের বিরুদ্ধে করোনা বিধি ভঙ্গেরও অভিযোগ দায়ের করেছে পুলিশ। তবে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রদেশের বিজেপি সরকার গেরুয়া উগ্রবাদী সংগঠনগুলোকে মুসলিম বিরোধী কার্যকলাপ পরিচালনার জন্য যত্রতত্র যখন তখন মিছিলের অনুমতি দিচ্ছে। কংগ্রেসের তরফ থেকে তাতে করোনা নিধি ভঙ্গের অভিযোগে তোলা হলেও সেক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া দেয়নি মধ্যপ্রদেশের গেরুয়া ব্রিগেড।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories