Sunday, September 6, 2026
28 C
Kolkata

দৌলতখানে ঢাকাগামী লঞ্চের ধাক্কায় যাত্রীর পা বিচ্ছিন্ন

মোঃ ছিদ্দিক, বরিশাল: ভোলার দৌলতখানে ঢাকাগামী ফারহান-৫ লঞ্চের ধাক্কায় কহিনুর নামে এক যাত্রীর বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় দৌলতখান লঞ্চ টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা ওই যাত্রীকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ভোলা হাসপাতাল প্রেরণ করে। পরে সেখান থেকে তাকে বরিশাল হাসপাতালে প্রেরণ করা হয়।

আহত ওই যাত্রী দৌলতখান উপজেলার নুরমিয়াট এলাকার সালাউদ্দিনের স্ত্রী।

আহত যাত্রীর পরিবারের সদস্যরা জানান, শনিবার সন্ধ্যায় ওই যাত্রী ঢাকার উদ্দেশে বাড়ি থেকে রওনা করে লঞ্চঘাটে আসেন। রাত সাড়ে ৮টা নাগাদ ঢাকাগামী এমভি ফারহান-৫ লঞ্চের ধাক্কায় ওই যাত্রীর বাম পা বিচ্ছিন্ন হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories