Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত এই রাজ্যে জারি লকডাউন নিষেধাজ্ঞা

করোনা বিধ্বস্ত মহারাষ্ট্র অনেকটাই সামলেছে নিজেকে। তবু স্বাস্থ্য মন্ত্রকের জারি করা বুলেটিন জানাচ্ছে কেরল ও মহারাষ্ট্রে এখনও ৪০ হাজারেরও বেশি অ্যাক্টিভ কেস রয়েছে। এরই প্রেক্ষিতে এখনও লকডাউন নিষেধাজ্ঞা থেকে বের হতে চাইছে না মহারাষ্ট্র সরকার। শুক্রবার এক বিবৃতি জারি করে উদ্ধভ ঠাকরে সরকার জানিয়েছে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত লকডাউন নিষেধাজ্ঞা জারি থাকবে রাজ্য জুড়ে।

মহারাষ্ট্র সরকার জানিয়েছে করোনা সংক্রমণ ঠেকাতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় কুমার জানিয়েছেন গোটা রাজ্যেই লকডাউন নিষেধাজ্ঞা জারি থাকবে। ভারতে ক্রমশ নামছে করোনার গ্রাফ। পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হওয়ার পথে। এবার মনে হচ্ছে দেশ করোনা মুক্ত হতে আর বেশি দেরি নেই। কারণ ইতিমধ্যেই দেশের ১৪৭টি জেলা করোনায় আক্রান্ত হওয়ার কোনও খবর আসেনি। এই রিপোর্ট গত ২৪ ঘণ্টার নয়। সাত দিনের। এক সপ্তাহ ধরে করোনাকে দূরে সরিয়ে রেখেছে দেশের এই ১৪৭টি জেলা।

ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭ লক্ষ ১ হাজার ১৯৩। বৃহস্পতিবার নতুন করে ১১ হাজার ৬৬৬ জনের শরীরে করোনা ভাইরাসের চিহ্ন পাওয়া গিয়েছে। বর্তমানে অ্য়াক্টিভ মামলার সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজার ৭৪০। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশের ৭৮ শতাংশ করোনা রোগী কেরল, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, কর্ণাটক ও পশ্চিমবঙ্গে রয়েছেন।

সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, “দেশের ১৪৭টি জেলায় গত ৭ দিনে কোনও করোনা রোগী দেখা যায়নি। তার মধ্যে আবার ১৮টি জেলায় গত ১৪ দিনে কোনও করোনা রোগীর সন্ধান পাওয়া যায়নি। এছাড়া ৬টি জেলায় ২১ দিনে করোনার নতুন কোনও মামলা নথিভুক্ত হয়নি। ২১টি জেলায় গত ২৮ দিন ধরে করোনা আক্রান্ত হননি কেউ।”

স্বাস্থ্য মন্ত্রী এও বলেছেন, ব্রিটেনে যে করোনা স্ট্রেন পাওয়া গিয়েছিল ভারতে সেই স্ট্রেনের প্রকোপ কম। এখনও পর্যন্ত এই স্ট্রেন মাত্র ১৫৩ জনের শরীরে পাওয়া গিয়েছে। এছাড়া করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যাও দেশে ক্রমবর্ধমান। ভারতের সেরে ওঠা রোগীর হার প্রায় ৯৭ শতাংশে পৌঁছেছে। ভারতের করোনা থেকে সুস্থতার হার বিশ্বের মধ্যে প্রথম সারিতে রয়েছে। আজ পর্যন্ত ১ কোটি ৩ লক্ষ ৭৩ হাজার ৬০৬ জন করোনা থেকে সেরে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩০১ জন রোগী সুস্থ হয়েছেন এবং ছাড়া পেয়েছেন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories