Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

মুর্শিদাবাদের আহিরণে সভা তৃণমূল কংগ্রেসের

আব্দুস সামাদ, জঙ্গিপুরঃ আজ মুর্শিদাবাদের সুতি ব্লকের আহিরণে তৃণমূল কংগ্রেসের কর্মী নিয়ে প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে পাল্টা সভা করলো রঘুনাথগঞ্জ ১ নম্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের শ্রমপ্রতিমন্ত্রী জাকির হোসেন। বিগত ১০ ফেব্রুয়ারী বুধবার সুতি ব্লকে বিজেপির নেতৃত্বে প্রকাশ্যে জনসভা ও রথযাত্রা হয়। আজকের এই প্রকাশ্য জনসভায় মন্ত্রী জাকির হোসেন কেন্দ্র ও রাজ্য বিজেপি নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন সামনে বাংলায় বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে বাংলায় তৃতীয় বারের জন্য আবারো মামাটি মানুষের সরকার গড়বে বাংলার জনগণ। কারণ তৃণমূল কংগ্রেস সারা বাংলা জুড়ে যে উন্নয়ন করে চলেছে, সেই উন্নয়নের শিখরে মানুষ বাংলার জননেত্রীকে আবারো মুখ্যমন্ত্রী হিসেবে বাংলায় চাই। এছাড়াও তিনি বলেন বাংলায় কোনো সাম্প্রদায়িক দলের ঠাঁই নেই।

বিজেপি নামক অপশক্তিকে মানুষ আগামী নির্বাচনে ছুড়ে ফেলবে। এছাড়াও তিনি বলেন আজকের সভায় বিজেপির জনসভার চাইতে তিনগুন বেশি লোক জমায়েত হয়েছেন আজকের তৃণমূলের এই পাল্টা সভায়। আজকের এই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার মুখপাত্র গৌতম ঘোষ। তিনি বলেন মন্ত্রী জাকির হোসেন যে ভাবে মানুষের কাজ করছেন আগামীতে তিনি যদি তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হন কোনো অপশক্তি তাকে পরাজিত করতে পারবে না। এছাড়াও আজকের সভায় উপস্থিত ছিলেন জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories