Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

মালদাতে যোগীর বক্তব্যের আগেই চমক তৃণমূলের, শতাধিক পুরোহিতের যোগদান তৃণমূলে

গোলাম হাবিব, মালদাঃ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মালদার মাটিতে পদার্পণ করার আগেই চমক তৃণমূল কংগ্রেসের। তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাসের নেতৃত্বে পুরোহিত সমাজ নাম লেখালো তৃণমূল কংগ্রেসে। মঙ্গলবার মালদা শহরের কালিতলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শতাধিক পুরোহিত যোগদান করে তৃণমূল কংগ্রেসে। যুব সভাপতি প্রসেনজিৎ দাস ছাড়াও এদিন এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এই বিষয়ে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং তৃতীয় বারের জন্য নবান্নে মুখ্যমন্ত্রী হিসেবে দিদিকে দেখতে চেয়ে তারা আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করে। বিগত দিনে পুরোহিতদের জন্য সান্মানিক ভাতায় ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসলে আরো বড় চমক থাকবে পুরোহিত সমাজের জন্য। তার পাশাপাশি তিনি আরো জানান, আগামী দিনে বড় চমক রয়েছে। খেলা এখন বাকি। পুরোহিত সমাজের পর আগামীতে তৃণমূল কংগ্রেসে আসতে চলেছেন বিভিন্ন দল ছেড়ে কয়েক হাজার কর্মী।

অন্যদিকে যোগী আদিত্যনাথ এর মামলা সফরের আগে এই যোগদান প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, যোগী আদিত্যনাথ নিজেকে স্বামী বিবেকানন্দ ভাবেন। যুব সমাজকে নতুন দিশা দেখিয়েছেন। সেখানে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যদি ভাবেন তিনি স্বামী বিবেকানন্দের সমতুল্য তাহলে খুব ভুল করছেন।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories