Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

রক্তকরবী হাতে প্রতিবাদের সুর বাঙালির:”আমরা এই দেশেতেই থাকব”

বাঙালির সংস্কৃতি বলতে যাঁর নাম না বলতেই উঠে আসেন, তিনি রবীন্দ্রনাথ। তিনি সেই কবেই ‘রক্তকরবী’তে জন্ম দিয়েছিলেন নন্দিনীর, গড়ে তুলে ছিলেন বিশু পাগলকে। এই রক্তকরবী আজও সাক্ষী যে “বিপ্লবের রঙ লাল” , ভালোবাসার রঙ-ও। সেই রক্তকরবী হাতেই এবার প্রতিবাদের সুর চলচ্চিত্র জগতের “বামমনস্ক জনমন”-এর।সেখানে স্পষ্ট ইঙ্গিত হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে। গানের শুরুতে “তুমি পুরাণকে বলো ইতিহাস, ইতিহাসকে বলো পুরানো” – এ যেন আরও একবার রাম মন্দির বাবরি মসজিদের রায়কে মনে করিয়ে দিচ্ছে। তাঁরা আরও বলছেন : “তোমার ভক্তিতে দাগ রক্তের তুমি কাউকেই ভালোবাসো না” কিংবা ” ধৈর্যের রস ঘিলু থেকে তুমি সবটুকু শুষে নিয়েছো”। গানে দৃশ্যে ঘুরে ফিরে এসেছে অতি পরিচিত জনপ্রিয় মুখেরা,এসেছেন ঋদ্ধি,সুরঙ্গনা,অরিন্দম,কৌশিক,দেবলীনা,রূপঙ্কর আরও অনেকে। তাদের দাবী,ফ্যাসিবাদী সরকার সমস্ত ধর্মীয় সমস্যার সরলীকরণ করেছেন পাকিস্তান দিয়ে গুণ করে, দেশপ্রেমের নামে যে বিষ তারা ইন্জেক্ট করছে মানুষের শরীরে তা রক্ত ছাড়া কিছুই নয়। চোখ কান খোলা থাকলেই গোয়েবেলসের আয়নার প্রতিফলনে ধরা পরে যাবে এই সরকারের সব ভন্ডামি,এমনই দাবী করা হয়েছে গানে।গানে দৃশ্যে বারংবার ঘুরে ফিরে এসেছে রেপ কেস, মার্ডার, নোটবন্দীর কষ্ট, NRC CAB CAA বিলের বিরোধ, কৃষিবিলের ভোগান্তি, মৃত কৃষকদের ছবি, সরকারী সংস্থার প্রাইভেটাইজেশনের কথা ছাড়াও আরও ধ্বংসের ছবি।

বুদ্ধিজীবীদের এমন একটি সৃষ্টি #NovoteforBJP# প্রচারের একটা শক্তিশালী হাতিয়ার বলেই মনে করছেন নেটিজেনরা। গানের শেষে দেখা গিয়েছে একটি ছোট্ট মেয়ে, যেন রক্তকরবীর সেই নন্দিনী, যে আলো আনবে, আনবে নতুন দিন এই দেশে। তার ঠোঁটে তখন : “আমি অন্য কোথাও যাবনা,আমি এই ভারতবর্ষেই থাকব”। প্রবীণ প্রজন্ম নবীন প্রজন্মের হাতে তুলে দিচ্ছে ‘রক্তকরবী’ ও দেশের পতাকা। ফাঁকা মঞ্চে তখনও নন্দীনির ঘোষণা : “আমরা ভারতবাসী,আমাদের ন্যায় পাওয়ার অধিকার আছে,নিজের ভাবার অধিকার আছে,অধিকার আছে মতপ্রকাশের,আমাদের নিজস্ব ধর্মীয় বিশ্বাস আছে এবং সমতার অধিকারও আছে,আর সর্বপোরি আমাদের একতা আছে”। গানের দুটো লাইনে তাঁরা পরিষ্কার করে দিয়েছেন : ভারতবাসী নিজেদের ভালো নিজেরাই বুঝে নেবেন। মানুষের পরিচিত মুখের এমন একটি সৃষ্টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া জাগিয়েছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories