Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

জুতো দিয়ে পেটানো হল সেনা জওয়ানকে,ভোটের ডিউটিতে এসে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে। তারকেশ্বরের রামনগর এলাকার ঘটনা। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে গতকাল থেকেই জায়গায় জায়গায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। জানা গিয়েছে এই এলাকাতেও কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়। ১৬৮ নম্বর বুথের  রামনগর প্রাথমিক বিদ্যালয়ে ৮ জন জওয়ানের থাকার ব্যবস্থা করা হয় স্থানীয় প্রশাসনের তরফে। সোমবার সেখানেই ছিলেন ওই ৮ জন।

এ দিন রাত আটটা নাগাদ ওই এলাকারই এক নাবালিকা তার পাশের বাড়ির বন্ধুর থেকে বই আনতে যায়। সেই সময়েই ওই নাবালিকার ওপর ওই জওয়ান চড়াও হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, ফাঁকা রাস্তায় ওই নাবালিকার মুখ চেপে স্কুলের পাশে একটি বাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই অভিযুক্ত জওয়ান। টাকা দেওয়ার লোভ দেখিয়ে তার ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ওই জওয়ানের বিরুদ্ধে।

এরপর ওই নাবালিকা চিৎকার শুরু করে। আওয়াজ পেয়ে স্থানীয়রা চলে আসেন ঘটনাস্থলে। তাকে উদ্ধার করা হয়। জওয়ানকে জুতোপেটা করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনা স্থলে আসে তারকেশ্বর থানার পুলিস। অভিযুক্তকে শাস্তির দাবিতে পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখান উত্তেজিত স্থানীয়রা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিস। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিস। থানাতেও লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories