Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

IPL ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত মুরলিধরন, ভর্তি করা হল হাসপাতালে

নিউজ ডেস্ক : চেন্নাই এবং হায়দ্রাবাদের মধ্যেকার আইপিএল ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হলেন স্পিনের জাদুকর নামে খ্যাত শ্রীলঙ্কান বোলার এবং সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ মুথাইয়া মুরালিধরন। ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে তড়িঘড়ি চেন্নাই অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। এনজিওপ্লাস্টির ব্যবস্থা করা হয় সেখানে। এখনো তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

গত মরশুমের আইপিএল চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ধারাভ্যকার ডিন জোন্স। সেই ঘটনার স্মৃতি যেন এবারেও ফিরে আসছিল। তবে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হতে আশঙ্কা এড়ানো গিয়েছে। এসপিএন ক্রিকইনফো-র প্রতিবেদনে বলা হয়েছে, ধমনীতে স্টেন্ট বসানো হয়েছে তাঁর। হাসপাতাল থেকে ছাড়া পেলেই হায়দরাবাদ দলে যোগ দেবেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের সর্বাধিক উইকেটের মালিক তিনি। ৪৯ বছরের শ্রীলঙ্কান সুপারস্টারের দখলে ১৩৪৭টি উইকেট। জাতীয় দল শ্রীলঙ্কার হয়ে মুরলিধরণ ১৩৩টি টেস্ট, ৩৫০টি ওডিআই এবং ১২টি টি২০ ম্যাচে অংশ নিয়েছেন। তিন ফরম্যাটে উইকেট সংখ্যা যথাক্রমে ৮০০, ৫৩৪ এবং ১৩টি। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী স্কোয়াডের অংশও ছিলেন তিনি। ২৪ ঘন্টা আগেই ১৭ এপ্রিল ৪৯তম জন্মদিনও পালন করেছিলেন মহাতারকা। সেই সেলিব্রেশনের পরেই বিপত্তি।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories