Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

নিজের দেশ ‘কৈলাসা’তে ভারতীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করলেন নিত্যানন্দ

নিউজ ডেস্ক : ভারতে করোনা সংক্রমন বর্তমান বিশ্বের সব থেকে ভয়াবহ অবস্থায় উপনীত হয়েছে। এই কারণে আমেরিকা, সিঙ্গাপুর, ব্রিটেন সহ বিশ্বের বহু দেশ ভারতে তাদের নাগরিকদের আসা যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এবার নিজের দেশ কৈলাসাতে ভারতীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলেন স্বঘোষিত ধর্মগুরু এবং দেশটির রাষ্ট্রপ্রধান নিত্যানন্দ। ভারতে উদ্বেগজনক ভাবে ছড়িয়ে পড়া করোনা সংক্রমনের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের তার দেশে প্রবেশের ওপর এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে তিনি জানিয়েছেন।

 

উল্লেখ্য আফ্রিকার দেশ ইকুয়েডরের কাছে একটি দ্বীপের মালিক বলে নিজেকে দাবি করেন স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দ। তিনি বর্তমানে দেশটির প্রেসিডেন্ট পদে রয়েছেন। তিনি বহুবার রাষ্ট্রসঙ্ঘের কাছে তার দেশের স্বীকৃতি চাইলেও এখনো তা মেলেনি। এমন কি পৃথিবীর কোন স্বীকৃত স্বাধীন দেশ নিত্যানন্দের এই দেশকে স্বীকৃতি দেয়নি। তবে তাতে কিছু এসে যায়না নিত্যানন্দের। সেখানে তিনি চালু করেছেন কৈলাসা ফেডারেল রিজার্ভ ব্যাংক। নিত্যানন্দ ভারতে ধর্ষণ, অর্থ তছরুপ সহ বেশ কিছু অপরাধের অভিযোগে অভিযুক্ত এবং ভারত থেকে পলাতক রয়েছেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories