Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

গেরুয়া গুন্ডাদের ধারালো অস্ত্রের মুখে আত্মরক্ষার্থে গতকাল বাগদায় গুলি চালায় পুলিশ, বলল কমিশন

নিউজ ডেস্ক : গতকাল ষষ্ঠ দফার ভোট গ্রহণ পর্ব চলার সময় গেরুয়া গুন্ডাদের ধারালো অস্ত্রের সামনে বাগদায় আত্মরক্ষার্থে ১০ রাউন্ড গুলি চালাতে বাধ্য হয় রাজ্য পুলিশ। গেরুয়া শিবিরের ইটবৃষ্টি আর ধারালো অস্ত্রের আঘাতে আহত হন বেশ কিছু পুলিশকর্মী, অনেকের উর্দি ও ছিঁড়ে দেয়া হয়। তবে পুলিশের গুলিতে কোনো গেরুয়া কর্মীর আহত বা নিহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

 

বৃহস্পতিবার ভোট শুরুর পর থেকেই বাগদা বিধানসভা এলাকার বিভিন্ন জায়গা থেকে অশান্তির ছবি প্রকাশ্যে আসে। সকালেই সংঘর্ষে জড়িয়েছিল তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকরা। পুলিশ বেশ কিছুক্ষণের চেষ্টায় আয়ত্তে আনে পরিস্থিতি। পরে বিকেলে ফের নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। বিজেপি কর্মীদের ইঁট বৃষ্টির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের লক্ষ্য করে পুলিশ ১০ রাউন্ড গুলি চালায় বলে জানা যায়। জখম হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। ছিঁড়ে দেওয়া হয় উর্দি। পরিস্থিতি আয়ত্তে আনতে ময়দানে নামে কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে সঙ্গে ঘটনার রিপোর্ট তলব করে কমিশন।

 

ঘটনাটিতে কমিশন জানিয়েছে, এদিন একটি রাজনৈতিক দলের শতাধিক কর্মী সেক্টর অফিসে হামলা চালিয়েছিল। ওসির নেতৃত্বে সেখানে যায় বিশাল পুলিশ বাহিনী। সেই সময়ই উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করে। তাঁদের প্রত্যেকের হাতে ছিল ধারালো অস্ত্র। সেই কারণেই গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। যদিও কমিশন জানিয়েছে ১০ রাউন্ড নয়, ৩ রাউন্ড গুলি চলেছে বাগদায়। গুলিবিদ্ধ হয়েছেন একজন। উল্লেখ্য, শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ গিয়েছিল ৪ জনের। পরবর্তীতে কমিশন জানায়, আত্মরক্ষার স্বার্থে গুলি চালাতে বাধ্য হয় বাহিনী। এবার কার্যত সেই ঘটনার পুনরাবৃত্তি বাগদায়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories