Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

প্রধানমন্ত্রী শুধু নিজের মনের কথায় শোনালেন, শুনলেন না আমার কথা, আক্ষেপ ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর

করোনার প্রভাবে সারা দেশ আজ প্রতিকূল অবস্থায়। এই অবস্থায় প্রধানমন্ত্রী ঝাড়খণ্ড, ওড়িশা, তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। এই ফোনালাপের কিছুক্ষণ পরেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনালাপটি পুরোপুরি একতরফা ছিল। প্রধামন্ত্রী নাকি হেমন্তকে কোনও কথা বলার সুযোগই দেননি।

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনালাপের পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন একটি টুইট করে লেখেন,

“শ্রদ্ধেও প্রধানমন্ত্রীজি ফোন করেছিলেন। উনি শুধু নিজের মন কি বাত শোনালেন। ভালো হত, যদি উনি কাজের কথা বলতেন এবং কাজের কথা শুনতেন।”

সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদী হেমন্ত সোরেনকে ফোন করে রাজ্যের পরিস্থিতি নিয়ে কোনও কথা শোনেননি বা জিজ্ঞাসা করেননি। বর্তমান পরিস্থিতিতে রাজ্যের কী প্রয়োজন, সেটাও হেমন্ত সোরেনকে জিজ্ঞাসা করেননি প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী শুধু নিজের কথাই বলে যান। এদিকে রাজ্যে ওষুধের অভাব রয়েছে। তবে প্রধানমন্ত্রীকে তা জানানোর সুযোগ পাননি হেমন্ত। তাই তিনি বিরক্ত হয়ে শেষ পর্যন্ত টুইট করেন এই ফোনালাপ নিয়ে।

উল্লেখ্য, গত বেশ কয়েকদিন ধরেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কোভিড মোকাবিলায় কেন্দ্রের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন। করোনা আবহে পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি নিয়েও সুর চড়িয়েছিলেন। এই পরিস্থিতিতে কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী দেশ জুড়ে ৫৮১টি অক্সিজেন প্ল্যান্ট বসানোর ঘোষণা করেছিলেন। তবে এর একটিও ঝাড়খণ্ডে বসানো হবে না।

এদিকে হেমন্ত সোরেনের এই টুইটকে ভালো চোখে নেননি বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। অসমের এই বিজেপি নেতার অভিযোগ, হেমন্ত সোরেনের এই টুইট রাজ্যের মানুষকে অপমান করার সমান। শর্মার দাবি, প্রধানমন্ত্রী মানুষের দুঃখ বুঝতে ফোন করেছিলেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories