Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

এবার স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে আওয়াজ তুললেন খোদ মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ শহর গাজায় অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বরোচিত আক্রমণের সময় ইসরাইলের পাশে দাঁড়িয়েছিল আমেরিকা। বাইডেন বার বার ফিলিস্তিনিদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অধিকারকে অস্বীকার করে ইসরাইলের অত্মরিক্ষার অধিকারের সমর্থন করেছেন। কিন্তু যুদ্ধ শেষে বাইডেন নিজের অবস্থান অনেকটা বদল করে জানালেন তিনি এখন স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে সওয়াল করলেন। ব্যাপারটিতে বাইডেনের এই হঠাৎ অবস্থান বদল আমেরিকা এবং বিশ্বব্যাপী ইয়াহুদী লবিকে ক্ষিপ্ত করে তুলেছে।

 

হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বাইডেন বলেছেন, “ইজরায়েলের প্রতি আমার দায়বদ্ধতায় কোনও পরিবর্তন আসেনি। কিন্তু আমার মনে হয় দু’টি পৃথক রাষ্ট্র (ইজরায়েল ও প্যালেস্তাইন) গঠনই এই সমস্যা সমাধানের একমাত্র পথ। আমি মনে করি সুরক্ষিত ও শান্তিপূর্ণ ভাবে থাকার অধিকার ইজরায়েল এবং প্যালেস্তাইন দু’দেশের নাগরিকদেরই রয়েছে। আমরা গাজ়ায় শান্তি ফেরাতে নীরবে কূটনীতি চালিয়ে যাব।” এছাড়া, গোটা শান্তি প্রক্রিয়ায় ইজরায়েলের অন্তর্বর্তিকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন বাইডেন। স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাইডেনের সমর্থনের প্রশংসা করেছেন নেট নাগরিকরা। তবে ইসরাইলের তরফ থেকে সরকারিভাবে এই ব্যাপারে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

উল্লেখ্য ১১ দিন ব্যাপী ইসরাইলি আগ্রাসনে অবৈধভাবে দখলকৃত গাজায় ২৩২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১৫০০ এর বেশি মানুষ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories