Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

বিয়েবাড়িতে প্যান্ডেল ভেঙে হাই পাওয়ার লাইনে পড়ে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে ঝলসে গেলেন ৪জন

সীতাপুর, ৩০ মে: উত্তরপ্রদেশের সীতাপুরের  এক বিয়েবাড়িতে ভয়ানক দুর্ঘটনা। বিয়েবাড়ির আসরে টাঙানো এক ত্রিপল বাঁধা লোহার রডের সঙ্গে হাই-টেনশন পাওয়ার লাইনের সংস্পর্শে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। বিয়েবাড়িতে অতিথিদের বসার ব্যবস্থার জন্য লোহার রডের ওপর দড়ি দিয়ে টাঙানো হয়েছিল প্লাস্টিক, ত্রিপল। যাতে রোদ, জল থেকে বাঁচা যায়। কিন্তু সেখানে হঠাত্‍ ঝড় আসে। অনেকেই বিয়েবাড়িতে ঝড় থেকে বাঁচতে সেই ত্রিপলের তলায় আশ্রয় নেন।

প্রবল ঝড়ের আঘাতে লোহার রড সহ ত্রিপল ঠিক পাশের হাই-টেনশন পাওয়ার লাইনে  গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে এত পাওয়ার যুক্ত বিদ্যুত্‍য়ের তার এসে পড়ায় সেই ত্রিপলের ভিতরে থাকা সবাই বিদ্যুত্‍স্পৃষ্ট  হন। সেই ত্রিপলের ভিতর থাকা সাতজনই আগুনে ঝলসে যান।

ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হলেন মায়ারাম (৫২), রাম আউতার (৩৮) এবং রামচন্দ্র (৪০), বাকি আরেকটি মৃতদেহ আগুনে এমনভাবে ঝলসে গিয়েছে যে তাঁকে শনাক্ত করা সম্ভব হয়নি। সেই ত্রিপলের ভিতর থাকা বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories