Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

কেন্দ্রের নির্দেশ মানবেন না মুখ্যসচিব, গতকাল দিল্লি না গিয়ে থাকছেন মুখ্যমন্ত্রীর সঙ্গেই

নিউজ ডেস্ক : রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্রের মোদি সরকার এবং রাজ্য সরকারের মধ্যে বিরোধ অব্যাহত। কেন্দ্রের তরফ থেকে চিঠি দিয়ে রাজ্য সরকারকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিতে বলা হয়েছে। রাজ্যের বর্তমান মুখ্য সচিবকে আগামীকাল বেলা দশটার মধ্যে দিল্লিতে নর্থ ব্লকে রিপোর্ট করতে বলা হয়েছে। সেখানে তাকে কর্মী বৃন্দ এবং প্রশিক্ষণ দপ্তরের কাজে যোগদান করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তকে রাজনৈতিক প্রতিহিংসা হিসাবে অভিহিত করেছেন।

তবে মুখ্যসচিব যে আগামীকাল দিল্লি যাচ্ছেন না তা জানা গেছে বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল রাজ্যের সব সচিবদের নিয়ে করোনা সংক্রমণ এবং ঘূর্ণিঝড় ইয়াশ পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য যে বৈঠক ডেকেছেন সেখানেই তিনি উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ফলে কেন্দ্রের সঙ্গে যে রাজ্য সরকার আলাপন বন্দোপাধ্যায় এর প্রশ্নের সরাসরি সংঘাতে যাচ্ছে তা সুস্পষ্ট।

আগামীকাল ১৯৮৭ সালের ব্যাচের আইএএস আলাপন বন্দ্যোপাধ্যায় এর কার্যকালের মেয়াদ শেষ হবে। এজন্য আগেভাগে মুখ্য সচিবের মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি করার জন্য কেন্দ্র সরকারের কাছে আবেদন জানায় মমতা প্রশাসন। তরফ থেকে প্রাথমিকভাবে রাজ্যের আবেদনে সাড়া দেয় কেন্দ্র। কিন্তু পরবর্তীতে অজানা কোনো কারণে কেন্দ্র সরকার পুরোপুরি বিপরীত সিদ্ধান্ত নিল এই প্রশ্নে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories