Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

সিংড়ায় বাণিজ্যিক ভাবে উন্নত জাতের ঘাস চাষে সফল আঃ মতিন

 

সৌরভ সোহরাব.সিংড়া(নাটোর)প্রতিনিধিঃ

শুধু গবাদী পশুর খাদ্য হিসাইে নয় মাছের বিকল্প খাদ্যের চাহিদা পুরণে নেপিয়ার ও জাম্বু নামের উন্নত জাতের ঘাস বাণ্যিজিক ভাবে চাষ শুরু করেছেন আব্দুল মতিন দুলাল নামের এক কৃষক। কৃষক আব্দুল মতিন দুলালের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার বিয়াশ গ্রামে। প্রায় ৭ বিঘা পরিত্যক্ত জমিতে এই উন্নত জাতের ঘাস চাষে লাভবান হচ্ছেন তিনি। আব্দুল মতিনের দেখা দেখি এলাকার অনেক বেকার যুবকরাও এগিয়ে আসছেন এই ঘাস চাষে। আজ থেকে ৩০ বছর আগে কৃষক আব্দুল মতিন ছিলেন একজন বেকার যুবক। ১৯৯২ সালে যুব উন্নয়ন প্রশিক্ষন নিয়ে এই এলাকার পরিত্যক্ত পুকুর পরিস্কার পরিছন্ন করে তিনিই প্রথম মাছ চাষ শুরু করেন। মাত্র ১০ থেকে ১৫ বছরের মধ্যে বেকার থেকে একজন সফল মাছ চাষী ও সচ্ছল ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত পান এবং এলাকার মানুষের কাছে মৎস্য দুলাল নামে পরিচিত লাভ করেন তিনি। আব্দুল মতিনের কাছ থেকে মাছ চাষের পরার্মশ নিয়ে অনেক বেকার যুবকরা মাছ চাষ শুরু করেন এবং তারাও সফল হন। মাছ চাষের পাশা পাশি ৪ বছর আগে শুরু করেছেন উন্নত জাতের বাছুর পালন। সেই থেকে গড়ে তুলেছেন ক্ষুদে খামার। গবাদী পশুর খাদ্য ও মাছের বিকল্প খাদ্যের চাহিদা পুরনে মাছ চাষ ও গরু খামারীর পাশা পাশি এখন বাণ্যিজিক ভাবে চাষ করছেন উন্নত জাতের ঘাস চাষ। মাত্র ৩ বছরে ঘাস চাষেও সফল আব্দুল মতিন।

আব্দুল মতিন দুলাল জানান, গøাস কার্প প্রজাতির মাছের প্রধান খাদ্য ঘাস। আমার পুকুরে এই গøাস কার্প প্রজাতি মাছের খাদ্য হিসাবে এই ঘাস দেই। ওই মাছ গুলো যখন খাবার খেয়ে মলত্যাগ করে তখন এই মলই হয় অন্য মাছের খাদ্য। এভাবে আমি মাছের বিকল্প খাদ্য হিসাবে এই ঘাস ব্যবহার করি। এছাড়া এই ঘাস বাণ্যিজিক ভাবে বিভিন্ন হাট বাজারে বিক্রয় করি। অনেকেই জমি থেকে ঘাস কিনে নেন। ঘাস চাষে আমার প্রতি বিঘা জমিতে খরচ হয় ১০ থেকে ১২ হাজার টাকা। বিক্রয় হয় ৬০ থেকে ৭০ হাজার টাকা।

উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ এস এম খুরসীদ আলম বলেন, সিংড়া উপজেলায় দুগ্ধ গাভী সহ ৪ লাখের বেশি গরু আছে। দিন দিন চারণ ভুমি কমে যাওয়ায় এখানে প্রাকৃতিক ঘাসের ঘারতি আছে প্রায় ১ হাজার ৫০ মেট্রিক টন। ইতোমধ্যে সারাদেশের মত এই উপজেলাতেও বাণ্যিজিক ভাবে ঘাস চাষ শুরু হয়েছে। আগ্রহী কৃষকদের মাঝে আমরা বিনামুল্যে ঘাসের কাটিং বিতরণ সহ পরার্মশ দিযে সহযোগিতা করছি। আশা করা যায় অল্প দিনের মধ্যে এই উপজেলায় ঘাসের যে ঘারতি আছে তা পুরন হবে।

 

 

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories