Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

সুনীলের জোড়া গোলে গুড়িয়ে গেল বাংলাদেশ, এশিয়া কাপের আশা জিইয়ে রাখল ভারত

নিউজ টুডে : আজকে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটা কার্যত মরণ বাচন ম্যাচ হয়ে দাঁড়িয়েছিল সুনীলদের জন্য। আজকে হারলে বা ড্র করলেই এশিয়া কাপে খেলার স্বপ্ন শেষ হয়ে যেত মেন ইন ব্লু এর জন্য জন্য। তবে সেই মহা গুরুত্বপূর্ন ম্যাচেই জ্বলে উঠলেন ভারতের ক্যাপটেন সুনীল ছেত্রী। প্রথম থেকেই অতি রক্ষণশীল কৌশলে খেলা বাংলাদেশের নেটে ৭৯ এবং ৯২ মিনিটে দুই বার বল জড়িয়ে দিলেন ক্যাপটেন ফ্যান্টাস্টিক।

 

সোমবার দোহার জাসিম বিন হামিদ স্টেডিয়ামে এই জয় ভারতের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিল। একই সঙ্গে এশিয়ান কাপের (2023 AFC Asian Cup) আশা জিইয়ে রাখল। ভারত গ্রুপ ই-তে তিন নম্বরে চলে আসল। ৭ ম্যাচে ৬ পয়েন্টের সুবাদে। আগামী ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারলেই ভারত কিন্তু রীতিমতো গর্ব করতে পারবে। বহু যুগ পর আবার খেলতে পারবে এশিয়া কাপে।

 

 

রক্ষণশীল বাংলাদেশের বিরুদ্ধে এদিন দুই অর্ধ মিলিয়ে ভারত বেশ কিছু সহজ গোলের সুযোগ নষ্ট করেছে। তাই গোল পেতে দেরি হয় অনেক। প্রথম থেকে ম্যাচের রাশ নিজেদের হাতে রাখতে পারলেও বাংলাদেশের বিরুদ্ধে গোল পায়নি ভারত। ৭৫ শতাংশের বেশি বল পসেশন থাকলেও সুযোগ কাজে না লাগাতে পারায় গোলের দরজা খুলতে অপেক্ষা করতে হয় ৭৯ মিনিট পর্যন্ত। এদিনও মাঝমাঠে গ্লেন মার্টিন্স নজর কেড়েছেন। কিন্তু ভারতের ভুলভ্রান্তি। গোলের একাধিক সুযোগ হারানোর সন্ধ্যাতে সব কিছু ভুলিয়ে দিলেন সুনীল। বুঝিয়ে দিলেন আবারও কেন তিনি দেশের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। আন্তর্জাতিক ম্যাচে গোল সংখ্যার হিসেবে তিনি এখন বিশ্বের ফুটবল অন্যতম সেটা কিংবদন্তি মেসির থেকেও এগিয়ে গেলেন। ম্যাচের পর সুনীল ভারতীয় ফ্যানেদের দিকে এগিয়ে গিয়ে করমর্দন করে এই সমর্থনের জন্য ধন্যবাদ জানালেন।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories