Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

২১০০০ কেজি সোনার খনির সন্ধান পেল তুরস্ক, পাওয়া যাবে ৩৫০০ কেজি রূপোও

নিউজ ডেস্ক : প্রেসিডেন্ট এরদোগান তুরস্কের রাষ্ট্র প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটিতে খনিজ সম্পদ আহরণে প্রভূত অগ্রগতি অর্জন করেছে। ২০ বছর আগেও তুরস্কে খনিজ সম্পদ খুব পরিনাবে পাওয়া যেত। কিন্তু এখন সেই পরিস্থিতির ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। শুধুমাত্র কৃষ্ণ সাগরেই ৫৪০ বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাসের সন্ধান পায় তুরস্ক। এবার তুরস্কের পূর্ব প্রদেশ আগ্রায় পাওয়া গেল বিশাল স্বর্ণ ভাণ্ডারের খোঁজ।

মনে করা হচ্ছে, প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার মূল্যের ২০ টন স্বর্ণের ভাণ্ডার রয়েছে এতে। তুর্কি সংবাদসংস্থা আনাডোলু এই খবরটি নিশ্চিত করেছে। এছাড়া একই এলাকায় ২.৮ মিলিয়ন ডলার মূল্যের ৩ দশমিক ৫ টন সিলভারেরও সন্ধান পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মুস্তফা ভারাঙ্ক এ ঘোষণা দেন। তিনি বলেন, স্বর্ণ ও সিলভার খনি আবিষ্কার তুরস্ক ও ওই অঞ্চলের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে ২ হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আগামী বছরের শেষ প্রান্তিকে খনিতে কাজ শুরু হওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

মন্ত্রী বলেন, খনিতে আরও স্বর্ণের ব্যাপারে অনুসন্ধান চলছে। তুরস্কের খনিখাতে ১৩ হাজার মানুষ কাজ করছে বলে জানান তিনি।

ভারাঙ্ক বলেন, করোনা মহামারির পরেও তুরস্ক গত বছর ১৮টি সক্রিয় খনি থেকে ৪২ টন স্বর্ণ উত্তোলন করেছে। ২০০০ সালের আগেও যেখানে এক গ্রামও স্বর্ণ উৎপাদন করতে পারতো না তুরস্ক। সে সময় তাদের সমস্ত স্বর্ণের চাহিদা মেটাতে নির্ভর করতে হত আমদানির ওপর। তুরস্কের এরদোগান সরকার খনি ক্ষেত্রে দেশের প্রাকৃতিক সম্পদ আহরণের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বলে তিনি জানান।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories