Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

মুকুল রায়কে গরুর সঙ্গে তুলনা অনুব্রত মণ্ডলের!

নিউজ ডেস্ক : সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ছেলেকে নিয়ে তৃণমূলে ফিরলেন বিজেপির সর্বভারতীয় নেতা মুকুল রায়। শেষ হল মুকুল রায়ের রাজনৈতিক জীবনের গেরুয়া অধ্যায়। শুক্রবার তৃণমূল ভবনে মুকুলের তৃণমূলে যোগদান অনুষ্ঠানে মমতা বলেন, ওল্ড ইজ গোল্ড। এতদিন শান্তি পেল। কিন্তু এই প্রসঙ্গে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের মন্তব্য রীতিমতো বিতর্ক সৃষ্টি করতে পারে। তুমি কার্যত মুকুল রায়কে গরুর সঙ্গে তুলনা করেন আজ।

মুকুল রায়ের তৃণমূলে ফেরা নিয়ে কটাক্ষ করে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সাংবাদিকদের তিনি বলেন, গোয়ালের গোরু দড়ি ছিঁড়ে বেরিয়ে গিয়েছিল, আবার খুঁটিতে এনে বাঁধা হল।

বিজেপি বিপুল প্রচারের মধ্যেও রাজ্য বিধানসভা নির্বাচনে দুশোর বেশি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। এনিয়ে আজ তৃণমূল ভবনে মমতা ব্যানার্জি বলেন, দল শক্তিশালীই রয়েছে। এনিয়ে অনুব্রত মণ্ডল বলেন, “আগে সংবাদমাধ্যমে শুনতাম মুকুল রায় নাকি তৃণমূলের চাণক্য ৷ ২০২১ তো মুকুল রায় ছিলেন না। প্রমাণ হল তো মমতা বন্দ্যোপাধ্যায়ই(Mamata Banerjee) আসল চাণক্য ৷ মমতা বন্দ্যোপাধ্যায় যা চাইবেন তাই হবে।”

মুকুল রায়ের ফেরার প্রশ্নের উত্তর তিনি নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় দেন। এই প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, “গোয়ালে অনেক গোরু থাকে জানেন, যারা রাতে দড়ি ছিঁড়ে বেরিয়ে যায়। সকালে আবার গোঁজে এনে বেঁধে দেওয়া হয় ৷ আবার বাঁধা হয়েছে।”

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories