Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

যোগা, আয়ুর্বেদে ভরসা করা রামদেব এবার নেবেন ভ্যাকসিন, বললেন, ডাক্তাররা ঈশ্বরের প্রতিনিধি

নিউজ ডেস্ক : প্রথমে অ্যালোপ্যাথি চিকিৎসার বিরুদ্ধে মন্তব্য করা রামদেব এবার চাপের মুখে একের পর এক বিষয়ে নিজের অবস্থান বদল করছেন। উল্লেখ্য, অ্যালোপ্যাথিকে স্টুপিড সাইন্স বলার পর ইন্ডিয়ান মেডিক্যাল তরফে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়। দিল্লি হাইকোর্ট ইতিমধ্যেই তাকে সমন পাঠিয়েছে। এবার সেই বহুমুখী চাপের কাছে নতিস্বীকার করে ভ্যাকসিন বিরোধী রামদেব নিতে চলেছেন করোনা ভ্যাকসিন। আবার তিনি ডাক্তারদেরকে পৃথিবীর বুকে ঈশ্বরের প্রতিনিধি বলেও মন্তব্য করেন।

 

করোনা ভ্যাকসিনের ২ টি ডোজ নেওয়ার পর ও অন্তত ১০০০ জন ডাক্তার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে বলে ভ্যাকসিনকে খাটো দেখানোর চেষ্টা করে প্রথমে তিনি বলেছিলেন, আমার ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই। কারণ আমার আছে যোগা এবং আয়ুর্বেদিকের প্রতিরক্ষা। কিন্তু এদিন তিনি বলেন, আমি করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নেবো। ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে যোগা এবং আয়ুর্বেদিকের সাহায্যে দ্বিগুণ প্রতিরক্ষা অর্জন করতে ও সবাইকে পরামর্শ দিয়েছেন।

 

 

এছাড়া তিনি ডাক্তারদের ব্যাপারে বলেন, কিছু ডাক্তার খারাপ হতে পারে। কিন্তু তারা আসলে পৃথিবীর বুকে ঈশ্বরের প্রতিনিধি। তিনি নিজে কোনো সংস্থার বিরোধী নন বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, অ্যালোপ্যাথি চিকিৎসার বিরুদ্ধে মন্তব্য করার পর ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে স্বাস্থ্য মন্ত্রকের কাছে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে অনুরিধ করা হয়। স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন রামদেব কে চিঠি লিখে তার মন্তব্য প্রত্যাহার করার অনুরোধ করেন। পরে তিনি মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চেয়ে নেন। তবে তার গ্রেফতারের দাবি করা ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষকে তিনি বলেন, ওরা কেন ওদের বাপ ও আমাকে গ্রেফতার করতে পারবে না।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories