Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

বঙ্গে বর্ষায় নাজেহাল বাঙালি,এখনও মিলছেনা মুক্তি

বঙ্গে বর্ষা ঢুকতেই লাগাতার বৃষ্টিতে রীতিমতো নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। তবে এখনও মিলবে না মুক্তি। আগামী চারদিনও বঙ্গের বিভিন্ন জেলায় ভারী ও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসই দিলেন আবহবিদরা।

আজ সারাদিন  কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ০.৭ মিলিমিটার।

দক্ষিণবঙ্গে আজ ও আগামিকাল অর্থাত্‍ বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভিজবে বর্ষায়। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হবে বৃষ্টি। শনিবার বৃষ্টি হতে পারে কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। এদিকে উত্তরবঙ্গে আজ দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং ও কালিম্পংয়ে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুত্‍-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে।

Hot this week

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories