Sunday, September 6, 2026
28 C
Kolkata

আবারও প্রকাশ্যে কাশ্মীরের জঙ্গিহামলা

মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে ফের জঙ্গি হামলা । পুলিশ সূত্রে খবর, শ্রীনগরের মেনগনওয়ারি নওগাম এলাকায় দুই জঙ্গি পিস্তল দিয়ে একজন সিআইডি অফিসারকে হত্যা করে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে রাত ৮ টার দিকে জেলা শ্রীনগরের মেনগনওয়ারী নওগাম এলাকায় নামাজ পড়তে যাওয়ার সময় স্থানীয় মসজিদের সামনে দু’জন জঙ্গি হঠাত্‍ই নির্বিচারে গুলি চালায় ওই আধিকারিকের উপর।

আইজিপি কাশ্মীর, ডিআইজি সিকেআর এবং এসএসপি শ্রীনগর ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সংবাদ সংস্থা গ্লোবাল নিউজকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, দু’জন জঙ্গি পুলিশ পরিদর্শক পারভেজ আহমদ দা’র ছেলে গুলাম নবি দা’রকে পিস্তল থেকে গুলি করার সময় সে মাগরিবের নামাজ পড়তে গিয়েছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে দু’জন জঙ্গি পিস্তল দিয়ে গুলি চালিয়েছে। তাদের সনাক্তকরণ করার চেষ্টা চলছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এই ঘটনায়, গুলাম নবি গুরুতর আঘাত পান এবং তাঁকে চিকিত্‍সার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই মারা যান তিনি। নবি’র পরিবারে স্ত্রী এবং ১৩ বছরের কন্যা ও ১০ বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories