Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

কলকাতার পর এবার হাবড়াতে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প

কলকাতার পর এবার হাবড়াতে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প। আর এই টিকাকরণকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় হাবড়ার বাণীপুরের একটি বেসরকারি কলেজে। বাণীপুরের ওই বেসরকারি কলেজে একটি সংস্থা ভ্যাকসিন দেওয়া কাজ করছিল। ভ্যাকসিন দেওয়া হচ্ছিল টাকার বিনিময়ে। জন প্রতি ৭৫০ টাকা । কিন্তু গোলযোগ দেখা দেয় যখন অনেকের ফোনেই ভ্যাকসিন নেওয়ার আগেই মেসেজ আসতে শুরু করে। আর সেই মেসেজে দেখা যায় যে তাঁদের ভ্যাকসিন নেওয়া হয়ে গিয়েছে। আর এতেই সন্দেহ। খবর দেওয়া হয় হাবড়া পুরসভায়। হাবড়া পুরসভার স্বাস্থ্য আধিকারিকরা ঘটনাস্থলে আসেন।

ওই ভ্যাকসিনেশন ক্যাম্পের অনুমতিপত্র দেখতে চাওয়া হয়। কিন্তু যে সংস্থা ভ্যাকসিনেশন ক্যাম্পটি চালাচ্ছিল তারা অনুমতি পত্র দেখাতে পারেননি। ওই ভ্যাকসিনেশন ক্যাম্পের দায়িত্বে থাকা মেডিক্যাল অফিসার স্বীকার করে নেন তারা অনুমতি ছাড়াই ক্যাম্পটি করছেন। করোনা ভ্যাকসিন যে তাপমাত্রায় রাখা উচিত সেই নিয়মও তারা মানেননি বলে জানান মেডিক্যাল অফিসার। ইতিমধ্যেই ৩৫০ জন ভ্যাকসিন নিয়ে নেন। তাঁরা রীতিমতো বিক্ষোভ শুরু করে দেন। ভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ভ্যাকসিনেশনের দায়িত্বে থাকা মেডিক্যাল অফিসার এবং অন্যান্য আধিকারিকরা। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন হাবড়া থানার আইসি গৌতম মিত্র।
হাবড়া পুরসভার স্বাস্থ্য আধিকারিকরা জানান, নিয়ম না মেনেই এই ভ্যাকসিনেশন ক্যাম্পটি চলছিল। তবে করোনার টিকাগুলি জাল নয়। ভ্যাকসিনগুলি নিয়ম মেনেই কোল্ডবক্সে রাখা ছিল। তারা খতিয়ে দেখেছেন। তাই পুনরায় ভ্যাকসিনেশন ক্যাম্পটি চালানোর অনুমতি দেওয়া হয়েছে। বাসিন্দাদের আতঙ্কিতনা হওয়ার জন্যআবেদন করা হয়েছে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories