Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

ভ্যাকসিন কেলেঙ্কারির জন্য সিবিআই তদন্তের দাবী শুভেন্দুর

কলকাতার ভ্যাক্সিন কেলেঙ্কারি নিয়ে ইতিমধ্যেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধনকে চিঠি লিখে কেন্দ্রীয় তদন্ত এজেন্সিকে দিয়ে ভ্যাকসিন কেলেঙ্কারির তদন্তের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সেই চিঠিতে বিস্তারিত লিখেছেন নন্দীগ্রামের বিধায়ক। বলেছেন, ‘দেবাঞ্জন দেব নামের এক জন ভুয়ো আইপিএস, কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার পরিচয় ভাঁড়িয়ে কসবার ১০৭ নম্বর ওয়ার্ডে পুরসভার ব্যানারেই একটি জাল টিকাকরোন শিবির করেছেন।
সেই শিবির আবার সাজানো ছিল নীল-সাদা বেলুন দিয়ে। যা তৃণমূল সরকারের ট্রেড মার্ক।’ সোনারপুর, আর্মহার্সস্ট্রিট, কসবার এই ভুয়ো ক্যাম্পে শত শত মানুষ ভ্যাকসিন নিয়েছেন। তাঁদের স্বাস্থ্যের বিষয় নিয়েও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে উদ্বেগ প্রকাশ করেছেন শুভেন্দু। গতকালই বিরোধী দলনেতা বলেছিলেন, ‘এই সরকার সব কিছু নিয়ে প্রধানমন্ত্রীর ঘাড়ে দায় চাপাতে চায়। এখন যদি এই ভ্যাকসিন নিয়ে কারও কিছু হতো, বলে বসত নরেন্দ্র মোদীর পাঠানো ভ্যাকসিন নিয়ে এই ঘটনা ঘটেছে। আমি জানি না ভবিষ্যতে কারও কিছু হবে কি না। আমি তো আর ডাক্তার নই।’তবে নির্দিষ্ট করে সিবিআই-এর নাম না করলেও কেন্দ্রীয় এজেন্সিকে দিয়েই এই তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু। সিবিআই তদন্ত নিয়ে গতকাল থেকেই প্রশাসনের মধ্যে চর্চা চলছে। সিবিআই সাধারণত কোনও রাজ্যের বিষয়ে সরাসরি তদন্ত ভার নেয় না। সংশ্লিষ্ট রাজ্য সরকার চাইলে তবেই তারা দতদন্ত করে। কিন্তু কোভিড ভ্যাকসিনের বিষয়টি যেহেতু জাতীয় টিকাকরণ কর্মসূচির অন্তর্গত, এবং এতে ভারত সরকার পুরোপুরি ভাবে যুক্ত তাই অনেকেই মনে করছেন, সিবিআইয়ের এই তদন্তভার হাতে নিতে কোনও বাধা নেই। তা ছাড়া দেশে এখন মহামারী ও বিপর্যয় মোকাবিলা আইন বলবত্‍ রয়েছে। সেদিক থেকেও সিবিআইয়ের তদন্তভার নেওয়ায় কোনও বাধা নেই বলেই মত অনেকের।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories