Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

জানেন কি?রেকর্ড করা হয় ok google-এর সমস্ত কথোপকথন !

তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির ডাকা বৈঠকে উপস্থিত হলেন গুগলের প্রতিনিধিরা। বৈঠকে নাগরিকদের অধিকার রক্ষা, অনলাইনে পোর্টালে অপব্যবহার এবং ডিজিটাল মাধ্যমে মহিলাদের নিরাপত্তা বিষয়ে গুগলের প্রতিনিধিদের মতামত জানতে চাওয়া হয়। বিভিন্ন প্রশ্নোত্তরে গুগলের প্রতিনিধিরা স্বীকার করেন, যে গুগলের কর্মীরা গুগল অ্যাসিস্ট্যান্ট এবং গ্রাহকের ব্যক্তিগত কথোপকথনের রেকর্ডিং স্টোর করে রাখেন।

জানা গিয়েছে, গুগল স্বীকার করেছে মোবাইল এবং স্মার্ট স্পিকারগুলিতে যখন গ্রাহক গুগল অ্যাসিস্ট্যান্টে ‘Ok Google’ বলে তখন দুই পক্ষের কথোপকথন রেকর্ড করে সংস্থার কর্মচারীরা।

বৈঠকে উপস্থিত বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের বিভিন্ন প্রশ্নোত্তরে গুগলের প্রতিনিধিরা জানিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত গুগল অ্যাসিস্ট্যান্ট এর সমস্ত তথ্যের রেকর্ড রয়েছে তাদের কাছে।

এক সদস্য জানান, গুগল স্পষ্টভাবে জানিয়েছে যে ব্যবহারকারী এবং তাদের গুগল স্মার্ট স্পিকার, গুগল অ্যাসিস্ট্যান্ট ডিভাইসগুলির মধ্যে অডিও রেকর্ডিং সঞ্চয় করে রাখা হয়। কিন্তু শর্তাবলীতে এর কোনোরকম উল্লেখ নেই যে সংস্থার কর্মীরা এই রেকর্ডিংগুলির অংশ শুনতে পাবে। এছাড়াও, গুগল তার গোপনীয়তা নীতিতে বলা হয়েছে, যে ব্যবহারকারীর সম্মতি পেলেই গুগল এই ব্যক্তিগত তথ্য ভাগ করতে পারবে। এটি সম্পূর্ণ ব্যবহারকারীর গোপনীয়তার গুরুতর লঙ্ঘন। সংসদীয় কমিটির তরফে এই বিষয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারকে জানানো হবে। তারপরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories