Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

কোহলিদের থেকে ভালো ভারতের মহিলা দল,খোঁচা প্রাক্তন ইংরেজ ক্যাপ্টেন মাইকেল ভনের

নিউজ ডেস্ক : সদ্য সমাপ্ত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত লজ্জাজনক খেলা উপহার দেয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ইংল্যান্ডের মাটিতে বরাবরের মতো এবারও মুখ থুবড়ে পড়ায় ভারতকে ফের খোঁচা দিলেন প্রাক্তন ইংরেজ ক্যাপ্টেন মাইকেল ভন। তিনি এবার ভারতীয় মহিলা দলের খেলার সঙ্গে কোহলিদের তুলনা করলেন। কোহলিদের ব্যর্থতাকে পুঁজি করে ভনের এই খোঁচায় ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

 

 

তিনি টুইটারে লেখেন, ভারতের মহিলা দল খুব সুন্দর পারফর্ম করছে। অন্তত একটা ভারতীয় দল ইংল্যান্ডের পরিবেশে ভালো খেলতে পারে। তার এই টুইটের পর বিতর্ক শুরু হয়েছে। উল্লেখ্য, এর আগেও তিনি ইংল্যান্ডের মাটিতে ভারতের ব্যর্থতার কারণে ভারতীয় ক্রিকেটারদের তীব্র কটাক্ষ করেছেন। ২০১১ সালে দ্রাবিড়, সচিন, লক্ষণ, জাহির, সেহবাগ সমৃদ্ধ ভারতীয় দল হোয়াইটওয়াশ হওয়ায় সে সময় ভন ভারতের ক্রিকেট দলকে ইংল্যান্ডের মহিলা দলের সঙ্গে তুলনা করেছিলেন।

 

 

উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়। দুই ইনিংসে ভারতের হয়ে কেউই অর্ধশতাধিক রান করতে পারেননি। কিন্তু গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে মিতালী রাজ্যের নেতৃত্বে ভারতের মেয়েরা ভালো লড়াই করে। অবশ্য শেষ পর্যন্ত তারা পরাজিত হয় তবুও তাদের লড়াইকে কুর্নিশ জানান ভন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories