Wednesday, October 21, 2026
25 C
Kolkata

ফের হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি পদের মসনদে আজহারউদ্দিন

ফের প্রত্যাবর্তন ভারতের প্রাক্তন অধিনায়কের।   হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি পদে ফিরিয়ে আনা হল মহম্মদ আজহারউদ্দিনকে। সংস্থার ওম্বুডসম্যান  দীপক বর্মা এই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি গোটা অ্যাপেক্স কাউন্সিলকেই বাতিল করে দিয়েছেন তিনি।

সাময়িক ভাবে একটি আদেশ জারি করেছেন বর্মা। সেখানে স্পষ্ট বলা হয়েছে, সহ-সভাপতি কে জন মনোজ, আর বিজয়ানন্দ, নরেশ শর্মা, সুরেন্দর অগ্রবাল এবং অনুরাধাকে নির্বাসিত করা হচ্ছে।

কিছুদিন আগে এই অ্যাপেক্স কাউন্সিলই আজহারউদ্দিনকে নির্বাসিত করেছিল। তাদের দাবি ছিল, সংস্থার সংবিধানের নিয়ম ভেঙেছেন আজহার। তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগও উঠেছিল।

কিন্তু বর্মা জানিয়েছেন, নিজে থেকে এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অ্যাপেক্স কাউন্সিলের নেই। তাই আজহারউদ্দিনকে নির্বাসিত করার যে সিদ্ধান্ত, তা বাতিল করা হচ্ছে।

শুধু তাই নয়, প্রত্যেক সদস্যকে কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে এবং ভবিষ্যতে আজহারউদ্দিনের বিরুদ্ধে এরকম হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে।

বর্মা বিবৃতিতে লিখেছেন, “পরিষ্কার বোঝা গিয়েছে যে ক্রিকেটকে প্রাধান্য দেওয়ার বদলে কিছু কর্তা নিজেদের মধ্যে রাজনীতির খেলা খেলছেন, যার কারণ তারাই জানেন। এতে ক্রিকেট সংস্থার আসল কাজই ব্যাহত হচ্ছে।” ফলে আজহারউদ্দিন ফের মসনদে বসলেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories