Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

প্রতিবছর প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে নিয়োগ হবে, বড়ো ঘোষনা ব্রাত্য বসুর

নিউজ ডেস্ক : গতকালই উচ্চ প্রাথমিকে নিয়োগের ব্যাপারে জোট কেটেছে। নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করতে নির্দেশ দিয়েছে আদালত। ফলে খুশি দেখা গিয়েছে রাজ্যের বহু চাকুরী প্রার্থীর মধ্যে। এবার আরো এই বড়ো ঘোষনা করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। এবার থেকে প্রতি বছর প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে নিয়োগ হবে বলে ঘোষণা ব্রাত্যর। এর সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার ওপর ও গুরত্ব দেওয়া হবে বলে তিনি জানান।

শনিবার নবান্নে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘প্রতি বছর প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের টেট নেব। রাজ্যের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখার চেষ্টা করা হবে।’’ উচ্চ প্রাথমিক ঘিরে হাই কোর্টের নির্দেশ প্রসঙ্গে ব্রাত্য বলেন, ‘‘আদালতকে ধন্যবাদ জানাব। স্কুল সার্ভিস কমিশনের তরফে ইন্টারভিউ নিয়ে সাংবাদিক বৈঠকে সব জানিয়ে দেওয়া হবে।’

আজ দুপুরে কথামত সাংবাদিক বৈঠক করেন কমিশনের আধিকারিকরা। সেখানে জানিয়ে দেওয়া হয়, আদালতের নির্দেশের পরে অচলাবস্থা কেটেছে। নিয়ম মেনেই স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। প্রথমে ইন্টারভিউ ও তার পরে সেই ভিত্তিতে মেধাতালিকা তৈরি করে নিয়োগ হবে। কারও যদি নিয়োগ প্রক্রিয়া ঘিরে কোনও অসন্তোষ থাকে তাহলে তিনি স্কুল সার্ভিস কমিশনের দফতরে অভিযোগ জানাতে পারেন। সেই অভিযোগ খতিয়ে দেখা হবে। এ বার থেকে প্রতি বছর শিক্ষক নিয়োগ হবে বলেও জানিয়েছেন তাঁরা। তবে এই আশার খবরের মাঝেও অনেকের আশঙ্কা নিয়োগ প্রক্রিয়ায় বহুবার স্বাছতার কথা বলা হলেও অনিয়ম হয়। ফলে দেখা যায় নিয়োগ প্রক্রিয়া মাঝ পর্যায়ে গিয়ে আদালতের স্থগিতাদেশের শিকার হয়।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories