Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

খুলনার পাইকগাছা বাসীর ঈদ শুভেচ্ছা জানালেন জনাব ওসি এজাজ শফি

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :-
পাইকগাছা বাসীকে সরকারি নির্দেশনা মেনে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উদযাপন করার জন্য পাইকগাছাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এজাজ শফি। তিনি জানান, করোনা ভাইরাস মানুষের স্বাভাবিক জীবন যাপন প্রক্রিয়াকে সম্পূর্ণ দুর্বিষহ করে তুলেছে ৷ মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে, নিরাপদ ও সামাজিক দূরত্ব বজায় রেখে ধর্মীয় ভাবগাম্ভির্যতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহা এর আনুষ্ঠানিকতা এবং ইবাদতের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার কাছে সাহায্য কামনা করতে সকলের প্রতি আহ্বান জানান। মুসলিম-উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য, ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, সারা বাংলার ঘরে ঘরে। ঈদ শান্তি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। পবিত্র ঈদুল আযহার এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য, বিভেদ। মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে দুটি ঈদ, ঈদ-উল ফিতর ও ঈদুল আযহা। কিন্তু করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারনে পুরো বিশ্ব আজ আতঙ্কিত করোনা মহামারীতে পুরো জাতি বিপদের মুখোমুখি। বাংলাদেশ সরকার করোনা মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা করছে, আসুন আমরা সকলেই করোনা নিয়ন্ত্রণে নিজেদের স্বার্থে সরকারকে সহযোগিতা করি। সরকারি নির্দেশনা সমূহ মেনে চলি। আপনাদের দোয়া, সহযোগিতায় ও ভালোবাসায় আরো এগিয়ে যাবে বাংলাদেশ এই প্রত্যাশা করি। সবশেষে আমাদের সকলের কুরবানী মহান আল্লাহ যেন কবুল করে এবং করোনা মহামারী থেকে বিশ্ববাসীকে আল্লাহ হেফাজত করেন, আমিন। পরিশেষে পাইকগাছা উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষদের কে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories