Sunday, July 26, 2026
27.3 C
Kolkata

রাজ্যের জুনিয়র ডাক্তারদের ভাতা বাড়ানো হল, উপকৃত হবেন ১০,০০০ জুনিয়র ডাক্তার

সুখবর জুনিয়র ডাক্তারদের জন্য। রাজ্যে জুনিয়র ডাক্তারদের ভাতা বাড়ানো হল। এই আওতায় এলেন ১০,০০০ জুনিয়র ডাক্তার। সোমবার বিকেলে রাজ্য সরকারের তরফে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এমনটাই ঘোষণা করেছেন। ডাক্তাররাই হলেন কোভিড যুদ্ধের প্রথম সারির যোদ্ধা। তাই তাঁদের সম্মান জানানোর জন্য এহেন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে সরকারের তরফে।

ইন্টার্র্নদের ভাতা ছিল ২৩,৬২৫ টাকা, বেড়ে হল ২৮,০৫০টাকা। হাউস স্টাফদের ভাতা ছিল ৩৮,৩৯১টাকা, বেড়ে হল ৪৩,৭৫৮ টাকা। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি প্রথম বর্ষের ভাতা ছিল ৩৮,৩৯১ টাকা, বেড়ে হল ৪৩,৭৫৮টাকা। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি দ্বিতীয় বর্ষের ভাতা ছিল ৪১,৩৪৪ টাকা, বেড়ে হল ৪৭,১২৪ টাকা। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি তৃতীয় বর্ষের ভাতা ছিল ৪৪,২৯৭ টাকা, তা বেড়ে হয়েছে ৫০,৪৯০ টাকা। পোস্ট ডক্টর ট্রেনি প্রথম বর্ষের ভাতা ছিল ৪৭,২৫০ টাকা, বেড়ে হল ৫৩,৮৫৬ টাকা। পোস্ট ডক্টর ট্রেনি দ্বিতীয় বর্ষের ভাতা ছিল ৫০,২০৪ বেড়ে হলো ৫৭,২২২ টাকা। পোস্ট ডক্টর ট্রেনি তৃতীয় বর্ষের ভাতা ছিল ৫৩,৭৫১ টাকা, বেড়ে হল ৬০,৫৮৮ টাকা।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories