Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

প্ল্যাটিনামের আংটি পরিয়ে প্রেমিক অভিরূপকে ‘আনফলো’, তাহলে কি বিয়ের আগেই ব্রেকআপ শ্রাবন্তীর?

টলিপাড়ায় তাঁদের প্রেমের গুঞ্জন। শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং অভিরূপ নাগ চৌধুরী। একে অপরের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন তাঁরা। অনেকে বলছেন, অভিরূপের জন্মদিনে তাঁকে বহুমূল্য আংটিও উপহার দিয়েছেন শ্রাবন্তী।

দু’জনের প্রেম যে অনেক দূর গড়িয়েছে, তা বুঝতে বাকি নেই। অথচ নেটমাধ্যমে তার কোনও চিহ্ন নেই। এমনকি, শ্রাবন্তীর ইনস্টাগ্রামে ‘ফলোয়িং’-এর তালিকাতেও নেই অভিরূপের নাম। অন্য দিকে ব্যবসায়ী প্রেমিকের ভাইকে ‘ফলো’ করেন তিনি। ”

 

বেশ কিছু দিন আগে শ্রাবন্তীর একটি ভিডিয়ো দেখে মুগ্ধ হয়ে সেখানে মন্তব্য করেছিলেন অভিরূপ। মন্তব্যটি নিয়ে চর্চা শুরু হলে পরবর্তীকালে তা সরিয়ে নেওয়া হয়।অভিরূপকে আগে ইনস্টাগ্রামেও ‘ফলো’ করতেন শ্রাবন্তী। দু’জনের রসায়নের কথা বেরিয়ে আসতেই কি অতি সাবধানী হয়ে উঠলেন তিনি?

শ্রাবন্তীর আবাসনের বাসিন্দা অভিরূপ। শোনা যায়, আলাপ থেকে বন্ধুত্ব এবং বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দু’জনের। শ্রাবন্তী যদিও এই সম্পর্কের গুঞ্জনকে নস্যাৎ করে দিয়েছেন।

 

অন্য দিকে, স্বামী রোশন সিংহ শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। কিন্তু শ্রাবন্তী জানিয়েছেন, এই মুহূর্তে কাজ ছাড়া অন্য কিছু ভাবতে চান না তিনি।

ব্যক্তিজীবন নিয়ে জল্পনা থেকে দূরে থাকতেই কি তবে অভিরুপকে ‘ফলো’ না করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রাবন্তী? প্রশ্ন অনুরাগীদের মনে।

 

 

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories