Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

পুলিশি রিমান্ডে ধর্ষন করা হচ্ছে পরিমনিকে, আশঙ্কা তসলিমার

মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের আলোচিত অভিনেত্রী পরীমনি। বিষয়টি নিয়ে উত্তাল বাংলাদেশের মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি। গ্রেফতারের ঠিক পরে পরিমনির সঙ্গে বাংলাদেশের ঢাকার গুলশান বিভাগের এডিসি সাকলায়েনের এক ঘনিষ্ঠ ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হবার পর অভিনেত্রীর নির্দোষ হওয়ার ব্যাপারে প্রশ্ন তুলেছেন বহু নেট নাগরিক। কিন্তু নারীবিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে দাঁড়িয়ে আবারও সরব লেখিকা তসলিমা নাসরিন। শুরু থেকেই পরীমণির সমর্থনে ফেসবুকে একাধিক পোস্ট তিনি করেছেন। কিন্তু পরীমণিকে ঘিরে মানুষের ভাবধারা দেখে অত্যন্ত আতঙ্কিত এই বাংলাদেশ থেকে বিতাড়িত স্বঘোষিত নারীবাদী লেখিকা। ফেসবুক পোস্টে তসলিমা লিখেছেন, ‘পরীমণিকে রিমান্ডে নিচ্ছে দিনের পর দিন। রিমান্ডে তো শুনেছি মানুষকে প্রচণ্ড নির্যাতন করা হয়। রিমান্ডে নিয়ে পরীমণিকে তো মানসিক নির্যাতন করা হচ্ছেই, শারীরিক নির্যাতন করা হচ্ছে না তো? ধর্ষণ করা হচ্ছে না তো?’

 

তসলিমা আরও লিখেছেন, ‘পরীমণি সমাজের অধিকাংশ মেয়ের মতোই ভুল মানুষের প্রেমে পড়ে। এক সাংবাদিকের প্রেমে পড়েছিল, তাঁকেই বিয়ে করবে ঘোষণা করেছিল। শেষ মুহূর্তে সে বিয়েটা ভেঙে দিতে সে বাধ্য হলো। কারণ সেই সাংবাদিক পরীমণির সিনেমার নিন্দে করেছিল, তাঁকে সিনেমা করতে বাধা দিচ্ছিল। এমন লোককে বিয়ে না করার সিদ্ধান্তটি পরীমণি ঠিক নিয়েছিল। এক পরিচালক তাঁকে বিয়ের প্রস্তাব দেওয়ায় সে হুট করে এক রাতের নোটিশে বিয়ে করে ফেলেছিল তাঁকে, পরদিন টনক নড়ে, এ লোক তো সুবিধের নয়। শেষ পর্যন্ত বাধ্য হলো ছাড়তে। সুদর্শন এক পুলিশ অফিসারের প্রেমে সাড়া দিয়েছিল। অফিসারটি বলেছিল, সে অবিবাহিত। পরে যখন জানতে পারে সে বিবাহিত, পরীমণি সরে আসে। মেয়ে, তার ওপর সুন্দরী, তাকে যে কতভাবে পুরুষেরা এক্সপ্লয়েট করে!’

 

তবে পরিমনির সঙ্গে হেফাজতে কোন দুর্ব্যবহার করা হয়নি বলে ঢাকা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। এমনকি গ্রেপ্তারের পর থেকে একটা কাপরেই তিনি এখনো পর্যন্ত রয়েছেন বলে যে অভিযোগ পরিমাণে করেছেন তাও খারিজ করে দিয়েছে পুলিশ। ইতিমধ্যে তসলিমা নাসরিনের শ্রেণীর বহু বাংলাদেশ বুদ্ধিজীবী পরিমনির জন্য সরব হয়েছেন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories