Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

পিরোজপুরে নারী চিকিৎসককে মারপিট করে চুরির ঘটনায় আটক – ২

জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর জেলা হাসপাতাল ক্যাম্পাসে অবস্থিত চিকিৎসকদের সরকারি বাসভবনে এক নারী চিকিৎসককে মারপিট করে চুরির ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৫টি মোবাইল, ২ট হ্যাক্সো ব্লেড, ৩ হাজার টাকা, বিভিন্ন কোম্পানির ৪৬ সিম, ২৫টি মোবাইল চার্জার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন খুলনা জেলার পশ্চিম টুটপাড়া গ্রামের আব্দুর রহমান পেয়াদার ছেলে আবু হানিফ (৩৫) ও বরগুনা জেলার আঙ্গারপাড়া গ্রামের মৃত আমির চৌকিদারের ছেলে আব্দুল করিম (২৫)।

১৯ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে পিরোজপুর সদর থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি অবহিত করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, আমরা আবু হানিফকে ১৬ আগস্ট গ্রেফতারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী আব্দুল করিমকে পরদিনই গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন,অভিযুক্তদের নামে ডাকাতি,খুন ও অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে। তদন্তের স্বার্থে রিমান্ডের জন্য তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার খান্দার খাইরুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামানসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্তব্যরত সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, গত ১১ আগস্ট ভোর রাতে পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে কর্মরত মেডিকেল অফিসারের সরকারি বাসভবনের গ্রিল কেটে তাকে মারপিট করা হয়েছিল ও ০২ টি মোবাইল, নগদ ৫২,০০০ টাকা চুরি করা হয়েছিল। পরদিন (১২ আগস্ট) পিরোজপুর সদর থানায় এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories