Friday, October 23, 2026
26 C
Kolkata

হরিশ্চন্দ্রপুরে ট্রাকের ধাক্কায় আহত তিন বাইক আরোহী,পলাতক ট্রাক চালক

সফিকুল আলম,মালদা, এনবিটিভি:
৯ই জুন মঙ্গলবার দুপুরে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার চাঁচল গামী জাতীয় সড়কে কিরণবালা বালিকা বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা দুটি বাইককে মুখোমুখি ধাক্কা মেরে পাশের নয়ানজুলিতে উলটে পড়লো একটি সিমেন্ট বোঝাই ট্রাক। ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন তিন বাইক আরোহী। তারা সকলেই বর্তমানে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল এ চিকিৎসাধীন। দুর্ঘটনাগ্রস্ত সিমেন্ট বোঝাই ট্রাক চালক ও খালাসী দুজনে পলাতক।
প্রত্যক্ষদর্শীরা জানান হরিশ্চন্দ্রপুর চাঁচল জাতীয় সড়কে তুলসিহাটার দিক থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক বেপরোয়া গতিতে আসছিল। উল্টোদিকে কিরণ বালা গার্লস স্কুলের সামনে স্পিড ব্রেকার এর কাছে দুটি বাইকে 3 জন যুবক দাঁড়িয়ে ছিলেন। ওই স্পিড বেকার পার করে সিমেন্ট বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি বাইকে ধাক্কা মারে তারপর পার্শ্ববর্তী নয়ানজুলিতে পাল্টি খেয়ে পড়ে যায়। দুর্ঘটনার পর থেকেই ট্রাক ড্রাইভার ও খালাসী দুজনেই পলাতক।
আহত শেখ সুকুরুল্লার দাদা রাজা আলী জানাচ্ছেন আমার ভাই এদের বিশেষ কাজে তুলসিহাটা যাচ্ছিল। হরিশ্চন্দ্রপুর গার্লস স্কুলের সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আমার ভাইয়ের মোটরসাইকেলে ধাক্কা মারে।দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছান।ভরদুপুরে এমন দুর্ঘটনা ঘটায় হরিশ্চন্দ্রপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।l

Hot this week

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

Related Articles

Popular Categories