Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

বাড়ি করে বোজানো হয়েছে সরকারী কালভার্ট, জলের তলায় কয়েকশো বিঘা কৃষিজমি, ক্ষোভ মুর্শিদাবাদের রানীনগরের এলাকাবাসীর

বিশ্বজিৎ কর্মকার, মুর্শিদাবাদঃ বেশ কয়েক বছর আগেও বেশ ভালোই ফসল হল জমি গুলিতে। কেউবা ধান, কেউবা লঙ্কা, পটল, সিম, বেগুন সবই হত ওই কৃষি জমি গুলোতে।  তবে বাধ সাধল সরকারী কালভার্টের মুখের বাড়িটা। বাড়ি তৈরির সাথে সাথে বন্ধ করা হয়েছে কালভার্টের মুখ। আর তার ফলেই জল অপসারণের পদ্ধতিও হয়েছে বন্ধ। আর তা থেকেই বিপত্তি শুরু।

 জল না বেরোনোর ফলে একটু বৃষ্টি হলেই জলের তলায় যায় কৃষি জমি। এবছরও তার ব্যতিক্রম হয়নি। কারোর ধান, কারোর পটল, লঙ্কা সবই গেছে জলের তলায়। আর তা নিয়েই ক্ষোভ সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের রাণীনগর থানার খেজুরতলা গ্রামে।

 এলাকাবাসীর অভিযোগ  দাউদ মন্ডল নামের ওই ব্যক্তি ইচ্ছা কৃত ভাবে মাটি ফেলে বন্ধ করে ওই সরকারী কালভার্টের মুখ। আর তার ফলেই জল না যেতে পেরে জল জমে কৃষি জমিতে। এ নিয়ে গত বছর প্রশাসনকে জানালে প্রশাসন মারফত গেট খুলে দেওয়া হয় তবে এবছর আবার সেই একই সমস্যা।

এলাকাবাসীদের দাবী, যত তাড়াতাড়ি সম্ভব এই কালভার্টের মুখ খুলে দেওয়া হোক তবেই বাঁচবে মাঠের ফসলগুলি।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories