Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

কোভিড বিধি না মানার কারণে ব্রাজিল- আর্জেন্টিনা ম্যাচ বন্ধ হয়ে গেল মাঝপথেই

এনবিটিভি ডেস্ক: ফুটবল মাঠে অভূতপূর্ব ঘটনা। মাঠে ঢুকে খেলা বন্ধ করে দিল পুলিশ। আর্জেন্টিনার চার ফুটবলার কোভিড বিধি না মানায় পুলিশি হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল মেসি বনাম নেমার ম্যাচ।

এমি মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, গিওভানি লো কেলসো আর্জেন্টিনার প্রথম একাদশে ছিলেন। অভিযোগ, ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে এসে নিভৃতবাসে না থেকেই সরাসরি দেশের হয়ে খেলতে নেমে যান। অতিরিক্ত তালিকায় থাকা এমি বুয়েনডিয়ার বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। অভিবাসন দপ্তরে মিথ্যে কথা বলে ব্রাজিলে খেলতে চলে আসেন চার ফুটবলার।
ব্রাজিলের স্বাস্থ্য আধিকারিক আন্তোনিয়ো বাররা টোরেস বলেন, “আমরা ঘটনার কথা জানতে পেরে আর্জেন্টিনার টিম হোটেলে গিয়েছিলাম। সেখানে গিয়ে এই চার ফুটবলারকে পাইনি। তাঁরা ততক্ষণে ম্যাচ খেলতে স্টেডিয়ামে চলে এসেছিল। তারপর যা ঘটেছে তা আপনারা সকলেই দেখেছেন।’’

কড়া শাস্তির মুখে পড়তে পারে ব্রাজিলও। ম্যাচ আয়োজনের ক্ষেত্রে গাফিলতি প্রমাণিত হলে আর্জেন্টিনাকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করা হতে পারে। তবে সবটাই নির্ভর করছে ফিফার নিয়মের উপর। রেফারি, ম্যাচ কমিশনার যে রিপোর্ট পাঠাবেন তার উপরেই নির্ভর করবে ম্যাচের ফলাফল।

পৃথিবীর বিভিন্ন দেশে লিগ খেলতে যাওয়ার কারণে ব্রাজিলের অনেক ফুটবলারও দলে নেই। ব্রজিলের নিয়ম অনুসারে, কোভিডের কারণে লাল তালিকাভুক্ত কোনও দেশ থেকে ব্রাজিলে এলে ১৪ দিন নিভৃতবাসে থাকতেই হবে। ব্রাজিল দলেও সেই কারণে প্রথম একাদশে ছিলেন না নয় ফুটবলার।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories